ওয়াশিংটন, ২১ আগস্ট (হি. স.) : মার্কিন প্রেসিডেন্টের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যাননকে তহবিল তছরুপ আর জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উপদেষ্টা । প্রাক্তন উপদেষ্টার গ্রেফতারি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প।
তদন্তে উঠে আসে ওই তহবিল থেকে ব্যানন ১০ লাখ ডলারেরও বেশি ব্যক্তিগতভাবে হাতিয়ে নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের প্রাক্তন উপদেষ্টা ব্যানন এবং তাঁর তিন সঙ্গী যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণে তহবিল সংগ্রহের জন্য কয়েক হাজার মানুষের কাছ থেকে প্রচুর অর্থ তুলেছিলেন। ‘উই বিল্ড দ্য ওয়াল’ নামাঙ্কিত কর্মসূচির মাধ্যমে ২ কোটি ৫০ লাখ ডলারের তহবিল গড়ে তুলেছিলেন। মার্কিন মুলুকের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির উপদেষ্টা হওয়ার সুবাদে ব্যাননকে বিশ্বাস করেছিলেন বহু মানুষ। ফলে প্রাচীর নির্মাণের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ব্যানন ও তাঁর তিন সঙ্গী ব্রিয়ান কোলফেজ, অ্যান্ড্রিউ ব্যাডোলাটো এবং তিমোথি শি যোগসাজশ করে ওই তহবিল থেকে অর্থ আত্মসাত করেছিলেন।

