নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি. স.): প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতির জগত প্রকাশ নাড্ডা। রবিবার নিজের টুইট বার্তায় বিজেপির বর্তমান সভাপতি জগত প্রকাশ লিখেছেন, ভারতীয় রাজনীতির স্তম্ভ।প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁর প্রতি সহস্রকোটি প্রণাম। বিজেপিকে বট বৃক্ষে পরিণত করতে তাঁর অবদান সর্বজনবিদিত।
গণতান্ত্রিক আদর্শের প্রতি তাঁর দায়বদ্ধতা সকলের কাছে প্রেরণা মূলক। মূল্যবোধ এবং আদর্শকে পাথেয় করে ভারতীয় রাজনীতিতে সুশাসনের যুগ শুরু করেছিলেন তিনি। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজধানী দিল্লিতে অবস্থিত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী সমাধিক্ষেত্র গিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইট বার্তায় লিখেছিলেন, রাষ্ট্রের উন্নয়নে অসাধারণ সেবা এবং প্রচেষ্টা করে যাওয়ার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন অটল বিহারী বাজপেয়ী।
উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালের এই দিনে দিল্লির এইমস ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তিনি প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পাঁচ বছরেরও বেশি সময় এই পদে থেকেছেন।

