কাঞ্চনপুরে যুবক নিখোঁজ পাশের সুকলঘরে মিলল রক্তের ছাপ, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ রহস্যজনক ভাবে ঘর থেকে বের হয়েই নিখোঁজ এক যুবক৷ ঘটনা কাঞ্চনপুরের ডাইনছরা এডিসি ভিজেল এলাকায়৷ নিখোঁজ যুবকের নাম রিঙ্কু নাথ৷ পিতা বনমালী নাথ কাঞ্চনপুর থানায় ছেলের নিখোঁজ ডায়েরী করেন৷


রহস্য জনক ভাবে নিখোঁজ রিঙ্কু নাথের পিতা জানান তাঁর ছেলে শুক্রবার গভীর রাতে নিখোঁজ হয়৷ এরপর থেকে আর বাড়ি ফেরেনি যুবক৷ পিতা বনমালী নাথ জানান প্রতিবেশীরা জানান ডাইনছড়া রামচরণ সুকলে শুক্রবার রাত দুটো নাগাদ রামচরণ সুকল ঘরের ভিতর থেকে বেশ কয়েকবার মানুষের চিৎকার শোনা যায়৷ শনিবার সকালে সুকলের মাঠে আসে ছেলেরা৷ তাদের নজরে আসে সুকলের কক্ষের ভেতরে রক্তের ছাপ৷

তাই কাঞ্চনপুর থানায় নিখোঁজের ডায়েরী করা হয়েছে৷ পিতার বক্তব্য ছেলে মাঝে মধ্যে রাত করে বাড়িতে ফিরত৷ দীনমজুরীর কাজ করত সে৷ তিনিও দীনমজুরীর কাজ করত৷ এই ঘটনায় খবর দেওয়া হয় কাঞ্চনপুর থানায়৷ পুলিশি তদন্তে নামে৷ রামচরন সুকল ঘরের ভিতর থেকে উদ্ধার হয় বেশ কিছু মার্বেল , তিনটি লাঠি সহ একটি রক্তমাখা গেঞ্জি৷ পুলিশ সেগুলি উদ্ধার করে তদন্তের জন্য নিয়ে যায় কাঞ্চনপুর থানায়৷ পুলিশের কাছে থেকে মৌখিক ভাবে জানা গেছে স্থানীয় যুবক রিঙ্কু নাথের নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তের সূত্রধরে বিক্রমজীত শুক্লা দাস, ওসি পরিতোষ দাস, সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে তদন্তে যান৷
সেখান থেকে তদন্তের কোনো হদিস না পেয়ে ডাকা হয় ডগ স্কোয়ার্ড বাহিনীকে৷ ঘটনাস্থলে যায় ডগ স্কোয়ার্ড৷ কিন্তু রাতে প্রচন্ড বৃষ্টি হওয়ায় ডগ স্কোয়ার্ড কোন সূত্র দিতে পারেনি৷ নিখোঁজের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ৷ সুকল ঘর ও তাঁর আশপাশ থেকে নমুনা সংগ্রহ করে এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ৷ যুবক রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷