নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ দ্বাদশের ফলাফলে বিভাগভিত্তিক কৃতী তালিকা প্রকাশ করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ৷ তাতে বিজ্ঞান বিভাগে বিলোনিয়া আর্য কলোনি বিদ্যালয়ের রুচিকা সরকার ৪৭৩ নম্বর, কলা বিভাগে উদয়পুরের বিবেকানন্দ বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বিপাশা চক্রবর্তী ৪৮২ নম্বর এবং বাণিজ্য বিভাগে আগরতলার প্রাচ্যভারতী সুকলের স্বরূপা বণিক ৪৫৫ নম্বর পেয়ে শীর্ষ স্থান দখল করেছে৷ তবে সার্বিক ফলাফলে কলা বিভাগের ছাত্রী বিপাশা চক্রবর্তীই সবচেয়ে বেশি নম্বর পেয়েছে৷ সে-ক্ষেত্রে তাকেই এ বছর প্রথম স্থানাধিকারী মনে করা যেতেই পারে৷ অবশ্য পর্ষদ এমন কোনও ঘোষণা করেনি৷
শুক্রবার সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা বলেন, এ বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ বিভাগভিত্তিক কৃতী তালিকা প্রকাশ করেছে৷ তাতে, বিজ্ঞান বিভাগে ১৭ জন, কলা বিভাগে ১১ জন এবং বাণিজ্য বিভাগেও ১১ জন কৃতী তালিকায় স্থান পেয়েছে৷ প্রসঙ্গত, অতীতে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরাই বোর্ড পরীক্ষায় সবর্োচ্চ নম্বর অর্জন করত৷ কিন্তু পাঠ্যক্রম পরিবর্তন হওয়ার পর থেকে কলা বিভাগেও ছাত্রছাত্রীরা সবর্োচ্চ নম্বর অর্জনে সক্ষম হচ্ছে৷
আজ ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি প্রত্যেকের সাথে টেলিফোনে কথাও বলেছেন৷ আগামীদিনে তাঁদের সাফল্য কামনা করেছেন শিক্ষামন্ত্রী৷
এদিকে, উচ্চতর মাধ্যমিকে এ বছর বিজ্ঞান বিভাগে প্রথম দশে ১৭ জন ছাত্রছাত্রী স্থান করে নিয়েছে৷ প্রথম হয়েছে আর্য্য কলোনী এইচ এস সুকলের রুচিকা সরকার৷ তার প্রাপ্ত নম্বর ৪৭৩৷ দ্বিতীয় হয়েছে উমাকান্ত একাডেমির দ্বীপজয় রুদ্র শর্মা৷ তার প্রাপ্ত নম্বর ৪৭২৷ তৃতীয় হয়েছে বাইখোরা এইচ এস সুকলের অঙ্কিতা বৈদ্য৷ তার প্রাপ্ত নম্বর ৪৬৯৷ চতুর্থ হয়েছে মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অঙ্কন দেব৷ তার প্রাপ্ত নম্বর ৪৬৬৷ পঞ্চম হয়েছে উমাকান্ত একাডেমির রূপক সরকার৷ তার প্রাপ্ত নম্বর ৪৬১৷ ষষ্ঠ হয়েছে নেতাজী সুুভাষ বিদ্যানিকেতনের আকাশদ্বীপ দে৷ তার প্রাপ্ত নম্বর ৪৫৯৷ সপ্তম হয়েছে ৩ জন৷ এরা হলেন বি বি ইনস্টিটিউশনের শিবরাজ দেব, উমাকান্ত একাডেমি (ইংলিশ মিডিয়াম) ঋতভাষ দেবনাথ ও শিশু বিহার এইচ এস সুকলের পথিক দে৷ তাদের সকলের প্রাপ্ত নম্বর ৪৫৫৷ অষ্টম স্থান অধিকার করেছে ২ জন৷ এরা হলো বিবেকানন্দ শিশু নিকেতনের রশ্মি দেব ও শিশু বিহার এইচ এস সুকলের বর্নিতা সূত্রধর৷ তাদের দুইজনের প্রাপ্ত নম্বর ৪৫৪৷ নবম হয়েছে ৪ জন৷ এরা হলেন গোল্ডেন ভ্যালি এইচ এস সুকলের তন্ময় নাথ, এম টি গার্লস এইচ এস সুকলের সৃষ্টি বণিক, নেতাজী সুুভাষ বিদ্যানিকেতনের রাজশ্রী দেব ও শিশু বিহার এইচ এস সুকলের ঈশিতা পাল৷ তাদের সকলের প্রাপ্ত নম্বর ৪৫২৷ দশম হয়েছে ২ জন৷ এরা হলেন উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচ এস সুকলের পল্লবী দেবনাথ ও ধর্মনগর সরকারি গার্লস এইচ এস সুকলের দেবার্চনা ভ-াচার্য৷ তাদের দুই জনের প্রাপ্ত নম্বর ৪৫১৷
উচ্চতর মাধ্যমিকে এ বছর কলা বিভাগে প্রথম দশে ১১ জন ছাত্রছাত্রী স্থান করে নিয়েছে৷ প্রথম হয়েছে বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচ এস সুকলের বিপাশা চক্রবর্তী৷ তার প্রাপ্ত নম্বর ৪৮২৷ দ্বিতীয় হয়েছে শিশু বিহার এইচ এস সুকলের রাজবীর দত্ত৷ তার প্রাপ্ত নম্বর ৪৭১৷ তৃতীয় হয়েছে বিলোনীয়া বিদ্যাপীঠ এইচ এস সুকলের পায়েল দেবনাথ৷ তার প্রাপ্ত নম্বর ৪৬৭৷ চতুর্থ হয়েছে বিলোনীয়া বিদ্যাপীঠ এইচ এস সুকলের নিকিতা নাগ৷ তার প্রাপ্ত নম্বর ৪৬৬৷ পঞ্চম হয়েছে ২জন৷ এরা হলো ঋষ্যমুখ এইচ এস সুকলের সন্দীপা মল্ল ও নেতাজী বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এইচ এস সুকলের সৌভিক চক্রবর্তী৷ তাদের ২ জনের প্রাপ্ত নম্বর ৪৬৫৷ ষষ্ঠ হয়েছে খোয়াই সরকারি গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্নিগ্দা চৌধুরী৷ তার প্রাপ্ত নম্বর ৪৬৪৷ সপ্তম হয়েছে গান্ধীগ্রাম এইচ এস সুকলের সংঘমিত্রা দেব৷ তার প্রাপ্ত নম্বর ৪৬৩৷ অষ্টম হয়েছে ঋষ্যমুখ এইচ এস সুকলের সুুনন্দনা শীল৷ তার প্রাপ্ত নম্বর ৪৬১৷ নবম হয়েছে শিশু বিহার এইচ এস সুকলের ধৃতিমান ভ-াচার্য৷ তার প্রাপ্ত নম্বর ৪৬০৷ দশম হয়েছে মেলাঘর গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মৌসুুমী দাস৷ তার প্রাপ্ত নম্বর ৪৫৯৷
উচ্চতর মাধ্যমিকে এ বছর বাণিজ্য বিভাগে প্রথম দশে ১১ জন ছাত্রছাত্রী স্থান করে নিয়েছে৷ প্রথম হয়েছে প্রাচ্যভারতী এইচ এস সুকলের স্বরূপা বণিক৷ তার প্রাপ্ত নম্বর ৪৫৫৷ দ্বিতীয় হয়েছে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচ এস সুকলের অঙ্কিতা পাল৷ তার প্রাপ্ত নম্বর ৪৪৬৷ তৃতীয় হয়েছে নেতাজী সুুভাষ বিদ্যানিকেতনের সবিতা পাল৷ তার প্রাপ্ত নম্বর ৪৪০৷ চতুর্থ হয়েছে উমাকান্ত একাডেমির প্রকাশ জ্যোতি শর্মা৷ তার প্রাপ্ত নম্বর ৪৩৭৷ পঞ্চম হয়েছে ২ জন৷ এরা হলো কড়ইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জন্নতুল ফিরদৌস ও বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অন্তরা দেবনাথ৷ তাদের ২ জনের প্রাপ্ত নম্বর ৪২৮৷ ষষ্ঠ হয়েছে উমাকান্ত একাডেমির বিশাল সাহা৷ তার প্রাপ্ত নম্বর ৪২১৷
সপ্তম হয়েছে নেতাজী সুুভষ বিদ্যানিকেতনের তিথি ভৌমিক৷ তার প্রাপ্ত নম্বর ৪২০৷ অষ্টম হয়েছে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচ এস সুকলের সুুমন রুদ্রপাল৷ তার প্রাপ্ত নম্বর ৪১০৷ নবম হয়েছে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচ এস সুকলের জয়দ্বীপ সাহা৷ তার প্রাপ্ত নম্বর ৩৯৮৷ দশম হয়েছে উমাকান্ত একাডেমির হৃদয় সাহা৷ তার প্রাপ্ত নম্বর ৩৯৬৷

