News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষণহীন করোনা রোগীদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা করা যাবে, জানাল উত্তরপ্রদেশ সরকার
Image

লক্ষণহীন করোনা রোগীদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা করা যাবে, জানাল উত্তরপ্রদেশ সরকার

লখনউ, ২০ জুলাই (হি. স.): শরীরে করোনা রয়েছে কিন্তু কোনও লক্ষণ নেই।এমন ধরণের রোগীদের বাড়িতে রেখে চিকিৎসা করার মঞ্জুরি দিল উত্তরপ্রদেশ সরকার। এই দাবি দীর্ঘদিন ধরেই রাজ্যের বিরোধী দলগুলির তরফ থেকে করা হচ্ছিল।সোমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, শরীরে করোনা রয়েছে কিন্তু কোনও লক্ষণ নেই। এমন রোগীর সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে। এই রোগীরা নিজেদের অসুস্থতা গোপন করে যাওয়ার জেরে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে নির্ধারিত প্রটোকল তৈরি করে রাজ্য সরকার এই সকল রোগীদের বাড়িতে আইসোলেশন রেখে চিকিৎসা করার অনুমতি দিয়েছে।রোগী এবং তার পরিবারের সদস্যদের হোম আইসোলেশনের বিধি মেনে চলতে হবে।

এদিকে রাজ্য সরকারের কাছে করোনা হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক শয্যা রয়েছে। উল্লেখ করা যেতে পারে উত্তরপ্রদেশ জুড়ে করোনা মোকাবিলায় জন্য চলতি মাসে প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার করে লকডাউন জারি করা হয়েছিল। কিন্তু এর পরও বেড়ে চলেছিল আক্রান্তের সংখ্যা। রাজ্যের বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য নিজের বাসভবনে শীর্ষস্থানীয় আধিকারীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি আনলক পরিস্থিতির পর্যালোচনা করেন।করোনা মোকাবিলায় জনসচেতনতা যে বিশেষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।এই প্রসঙ্গে আগামী দিনে সচেতনতার জন্য বিভিন্ন সক্রিয় পদক্ষেপ নেবে প্রশাসন। সংবাদপত্র, টিভি চ্যানেল ছাড়াও সামাজিক মাধ্যমে এর প্রচার চলবে বলে জানা গিয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top