নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম স্ত্রী৷ ঘটনা চাম্পা হাওর থানাধীন শিকারি বাড়ি এডিসি ভিলেজ এর ডাকমা বাড়ি এলাকায়৷ গুরুতর আহত মহিলার নাম মধুবতি দেববর্মা৷
ঘটনা মঙ্গলবার রাত ১১ টা নাগাদ৷ এই সময় মধুবতী দেববর্মা তার সন্তানদের নিয়ে ঘরেই ছিল৷ এইসময় হঠাৎই স্বামী সমরেন্দ্র দেববর্মা ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী মধুবতি উপর চড়াও হয়৷ তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা এবং বাঁ হাতে আঘাত করে৷ ঘটনার খবর পেয়ে চাম্পাহাউর থানার পুলিশ রাত দুইটায় ঘটনাস্থলে ছুটে যায়, এবং গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে তুলাশিখার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়৷ সেখান থেকে তাকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
যেহেতু হাসপাতালগুলোতে করোনার আবহাওয়া তৈরি হয়েছে তাই এ ধরনের রোগীদের হাসপাতালে ভর্তি করার জন্য কোন চিকিৎসক রোগীদের দায়ভার গ্রহণ করতে চাইছেন না৷
গুরুতর আহত অবস্থায় মধুবতি দেববর্মাকে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ আশ্চর্যের বিষয়,উক্ত মহিলাএখন নিজের জীবন বাঁচানোর জন্য সংশয় রয়েছে৷

