News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-প্রভাব : নয়দিনের জন্য মেঘালয়ের সব প্রবেশদ্বার বন্ধ
Image

করোনা-প্রভাব : নয়দিনের জন্য মেঘালয়ের সব প্রবেশদ্বার বন্ধ

শিলং, ১৬ জুলাই (হি.স.) : করোনা-র সাথে লড়াই করতে করতে সামনের সারির যোদ্ধারা ক্লান্ত হয়ে পড়েছেন। তাই মেঘালয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের সমস্ত প্রবেশদ্বার ২৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তাতে মেঘালয়ের বিভিন্ন জেলার বর্ণিহাট, রাতাছড়া, বাজেংডোবা, টিক্রিকিলা, মিরজুমলা এবং হলদিয়াগঞ্জের প্রবেশদ্বার বন্ধ রাখা হবে।

মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রিস্টন টিনসং বলেন, জরুরি পরিষেবা, পণ্য আমদানি এবং অসমমুখি গাড়ি যাতায়াতের জন্য ওই সব প্রবেশদ্বার খোলা হবে। তাঁর কথায়, করোনা-প্রকোপের ফলে বেশ কয়েকমাস ধরে জেলা প্ৰশাসন নজরদারি চালাতে গিয়ে ভীষণ ব্যস্ত ছিল। এই সময়ের মধ্যে স্বাস্থ্য দফতর এবং কোভিড টিম আচরণগত পরিবর্তন শীর্ষক কর্মশালার আয়োজন করবে।

সাথে তিনি যোগ করেন, বন্ধ থাকাকালীন বর্ণিহাটের প্রবেশদ্বার অন্যত্র স্থানান্তরের বিষয়ে পর্যালোচনা হবে। মেঘালয় সরকার আবেদন জানিয়েছে, ওই দিনগুলিতে রাজ্যে ফেরার পরিকল্পনা করেছেন যাঁরা তাঁরা সূচি পরিবর্তন করে নিন। করোনা মোকাবিলায় উপ-মুখ্যমন্ত্রী মেঘালয়বাসীর সহযোগিতা চেয়েছেন। তাতে, করোনা-র বিরুদ্ধে লড়াই সহজ হবে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top