News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের কোয়ারানটিন দিনের সংখ্যা কম হোক চান সৌরভ
Image

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের কোয়ারানটিন দিনের সংখ্যা কম হোক চান সৌরভ

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.) : অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের কোয়ারেন্টিন দিনের সংখ্যা কমাতে চাইছেন বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভ বলছেন, ‘‘আমরা চাই না ক্রিকেটাররা দু’সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার হোটেলে কোনও কাজ ছাড়া বসে থাকুক ৷’’

করোনা আবহের মধ্যেই শুরু হয়েছে ক্রিকেট  ৷ বায়ো সিকিয়র স্টেডিয়ামে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট ম্যাচ ৷ তবে করোনার কারণে বদলেছে ক্রিকেটের নিয়মকানুন ৷ তার মধ্যে অন্যতম বাইরে খেলতে গেলে অন্তত ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ৷ কিন্তু অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের কোয়ারেন্টিন দিনের সংখ্যা কমাতে চাইছেন বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় আশাবাদী অস্ট্রেলিয়ায় ভারতের জন্য নিয়মে কিছু ছাড়া পাওয়া যাবে ৷ ‘‘আমরা অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করছি ৷ ডিসেম্বরে আমরা যাচ্ছি ৷ তবে আমরা আশাবাদী কোয়ারেন্টিন দিনের সংখ্যা কিছুটা কম হবে ৷ কারণ আমরা চাই না, ক্রিকেটাররা আগে থেকে এত দূরে গিয়ে শুধু হোটেল রুমে বসে থাকুক ৷ এটা খুব হতাশজনক ৷ আমরা ওই বিষয়টির দিকে তাকিয়ে আছি ৷ যেহেতু অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডে কোরোনায় আক্রান্তের সংখ্যা কম, তাই আমরা আশাবাদী কোয়ারেন্টিন দিনের সংখ্যা কম হবে ৷’’

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top