নয়াদিল্লি, ২ জুলাই (হি. স.): আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় রেলের প্রয়োজন দ্রুততার সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন।সেই লক্ষ্যে দ্রুতগামী যাত্রীবাহী ট্রেন পরিষেবা পরিচালনার দায়িত্ব বেসরকারি কোম্পানিগুলোকে দেওয়া হবে।
২০২৩ সালের এপ্রিল থেকে বেসরকারি রেল পরিচালন শুরু হয়ে যাবে। এর জন্য চলতি বছরের নভেম্বর মাস থেকে টেন্ডার ডাকার কাজ শুরু হয়ে যাবে।২০২১ সালের ফেব্রুয়ারি বা মার্চে ক্লাস্টারগুলির বিভাজন করে বন্টন করা হবে। ২০২৩ সালের বেসরকারি রেল পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। প্রযুক্তিগত উন্নয়নের ব্যাখ্যা করতে গিয়ে রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, যে কোচগুলি ৪০০০ কিলোমিটার টানা চলার পর পরিচর্যার প্রয়োজন হতো। প্রযুক্তিগত উন্নয়ন হলে ৪০, ০০০ কিলোমিটার টানা চলার পর পরিচর্যার প্রয়োজন।মাসে একবার বা দুইবার এটির প্রয়োজন পড়বে। ১৫১ আধুনিক রেল গাড়ির মাধ্যমে ১০৯ জোড়া রুটে রেল পরিষেবা দেবে বেসরকারি সংস্থাগুলি।

