News Flash

  • Home
  • Uncategorized
  • শুধুমাত্র একটি লক্ষ্য নয়, সামনে এগিয়ে যাওয়ার রোডম্যাপ : উপমুখ্যমন্ত্রী
Image

শুধুমাত্র একটি লক্ষ্য নয়, সামনে এগিয়ে যাওয়ার রোডম্যাপ : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের জন্য হাইড্রোকার্বন ভিজন-২০৩০ ঘোষণা করেছেন৷ এই ভিজন-২০৩০ উত্তর-পূর্বাঞ্চলের জন্য শুধুমাত্র একটি লক্ষ্যই নয়, সামনে এগিয়ে যাওয়ার জন্য কাজের একটি রোডম্যাপ বটে৷ ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) দ্বারা আয়োজিত ওয়েবিনারে এ-কথা দৃঢ়তার সাথে বলেন৷ তাঁর কথায়, এই হাইড্রোকার্বন ভিজন-২০৩০-তে হাইড্রোকার্বন ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে৷



ওয়েবিনারে বক্তব্য পেশ করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, এই অঞ্চলের হাইড্রোকার্বনের সম্ভাবনাকে কাজে লাগানো, অপরিশোধিত জ্বালানি ও পেট্রোলিয়ামজাত দ্রব্যের সরবরাহ বৃদ্ধি করা এবং আর্থিক উন্নয়নের সাথে সাধারণ মানুষের যোগাযোগকে আরও নিবিড় করা এই ভিজন ডকুমেন্টের উদ্দেশ্যে৷ তিনি ভিজন-২০৩০-এর পাঁচটি স্তম্ভ যথা জনগণ, নীতি, অংশীদারিত্ব, প্রকল্প ও উৎপাদনের কথা উল্লেখ করে বলেন, জনগণের জন্য ভিজন-এর গুরুত্ব হচ্ছে বাড়ি বাড়ি পরিস্রুত জ্বালানি পৌঁছে যাওয়া এবং দক্ষতা উন্নয়ন ও স্থানীয় জনগণের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ৷



তাঁর বক্তব্য, ভিজন ডকুমেন্টের নীতিগত দিক হচ্ছে নতুন প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে এই অঞ্চলের বিশেষ জলবায়ু ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে বিবেচনা করে অর্থের যোগান দেওয়া৷ প্রকল্প রূপায়ণে রাজ্য সরকারের অধিকতর অংশগ্রহণ ও প্রতিবেশী দেশগুলির সাথে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হয়েছে৷ প্রকল্পের ক্ষেত্রে পাইপলাইনের সংযোগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে যাতে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামজাত দ্রব্য, তেল ও লুব্রিকেন্ট পরিবহণ করা যায়, পরিশোধনাগার গড়ে তোলা এবং আমদানি সংযোগ ব্যবস্থা, সিএনজি হাইওয়ে ও শহরে গ্যাস বণ্টন নেটওয়ার্ক গড়ে তোলা যায়৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top