নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ সাতসকালে রাজধানী লাগোয়া বাইপাস রায় পাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়লো পণ্য বোঝাই লড়ি৷ ঘটনার বিবরণে জানা যায় লরিটি জিরানিয়া থেকে ২০ টন অর্থাৎ ৪০০ বস্তা ডাল নিয়ে উদয়পুরের টেপানিয়া খাদ্য দপ্তরের গোডাউনের উদ্দেশ্যে যাচ্ছিল৷
রাজধানী লাগোয়া বাইপাস রায় পাড়া এলাকায় গাড়িটি অপর একটি গারিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে৷ এবং রাস্তার পাশে উল্টে খাদে পরে যায়৷ অল্পেতে প্রানে বাঁচে লড়ি চালক বিশ্বজিৎ দাস৷ গাড়িতে সে একাই ছিল৷ গাড়ি চালক বিশ্বজিৎ দাস নিজেই জানায় অপর একটি গারিকে ওভারটেক করতে গিয়ে সে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে৷ তখন সে গাড়ির ব্রেক দেয়৷ কিন্তু ব্রেক কাজ করেনি৷ ফলে গাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পরে যায়৷

