নয়াদিল্লি, ২৬ জুন (হি. স.) : আগামী ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকছে আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবা। শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘আগামী ১৫ জুলাই রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ভারতমুখী বা ভারত থেকে ছাড়া আন্তর্জাতিক বাণিজিক যাত্রীবাহী উড়ান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’
এমনিতেই আনলক-১-এর পর দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক উড়ান চালু করে বাড়তি ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। সে কারনেই আগামী ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকছে আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবা।

