ইসলামাবাদ, ১৯ জুন (হি.স.): রোহিত শর্মার মত বোলারদের শাসন করতে চান পাকিস্তানের উঠতি ক্রিকেটার হায়দার আলি। ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের জাতীয় দলে ঢুকে পড়েছেন হায়দার। প্রথমবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ডাক পাওয়া ১৯ বছর বয়সি ব্যাটসম্যান স্পষ্ট জানালেন যে, তাঁর রোল মডেল হলেন রোহিত শর্মা।
ভিডিও কনফারেন্সে হায়দার বলেন, ‘যদি রোল মডেলের কথা জানতে চান, তবে আমার রোল মডেল হলেন রোহিত শর্মা। একজন ক্রিকেটার হিসেবে ওঁকে আমি ভীষণ পছন্দ করি। আমি রোহিতের মতো ক্লিন হিট করতে চাই এবং দলের হয়ে আগ্রাসী শুরু করতে চাই।’
পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন হায়দার। ২০১৯-২০ মরশুমে অনবদ্য পারফর্ম্যান্সের সুবাদে ২০২০-২১ মরশুমের জন্য উঠতি ক্রিকেটার হিসেবে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। গত যুব বিশ্বকাপে পাকিস্তান দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন হায়দার।

