News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের এত সাহস কীভাবে হল! প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে খোঁচা রাহুলের
Image

চিনের এত সাহস কীভাবে হল! প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে খোঁচা রাহুলের

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈনিকের মৃত্যুতে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। উদ্বিগ্ন রাহুলের প্রশ্ন, আমাদের সৈনিকদের হত্যা করার সাহস কীভাবে হয় চিনের সেনার? আমাদের ভূখণ্ড ছিনিয়ে নেওয়ার সাহস কীভাবে হয় তাদের? একইসঙ্গে এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নীরব’ কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল।

রাহুল গান্ধী বুধবার টুইটারে লেখেন, ‘প্রধানমন্ত্রী নীরব কেন? তিনি লুকিয়ে আছেন কেন? যথেষ্ট হয়েছে, আসলে কী হয়েছে আমরা তা জানতে চাই। আমাদের সৈনিকদের হত্যা করার সাহস কীভাবে হয় চিনের সেনার? আমাদের ভূখণ্ড ছিনিয়ে নেওয়ার সাহস কীভাবে হয়?’প্রসঙ্গত, গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন ভারত সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই তিন-বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা বলেছেন রাজনাথ।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top