শেষযাত্রায় সুশান্ত সিং রাজপুত

কলকাতা, ১৪ জুন ( হি. স.): মুহূর্তে থমকে গেল জীবন। অনুরাগীদের কাঁদিয়ে চির নিদ্রায় ডুব দিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রবিবার মাত্র ৩৪ মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সোমবার শেষযাত্রায় অভিনেতা। পার্লেতে পবনহংস এরোড্রোমের কাছে হিন্দু শ্মশানঘাটে হচ্ছে অন্তিম কাজ।

রবিবার নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন অভিনেতা। তবে কারণ কি সেই প্রশ্নের উত্তর এখন অধরা। অভিনেতার বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করার পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। জানা যাচ্ছে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। চলছিল চিকিৎসা ও।প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট ৷ কুপার হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। ভিলে পার্লেতে পবনহংস এরোড্রোমের কাছে হিন্দু শ্মশানঘাটে হচ্ছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অন্তিম কাজ।

২০১৩ সালে সুশান্ত সিং রাজপুত অভিষেক কাপুরের ‘কোই পো চে ‘ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এরপর একের পর এক ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা। ধোনির বায়োপিকে অভিনয় করে দর্শকদের মনে অন্যতম জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। রাবতা, ছিছোরে, কেদারনাথ সহ সিনেমাতে অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।কিন্তু হঠাৎই রবিবার আত্মঘাতী হলেন অভিনেতা । অভিনেতার অকাল প্রয়াণে স্তম্বিত টলিউড বলিউড থেকে অনুরাগীরা।