আগুনে পুড়ে ছাই ফাস্ট ফুডের দোকান

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ জুন৷৷ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি ফাস্ট ফুডের দোকান৷ শনিবার ভোর সাড়ে চারটা নাগাদ গকুলনগরস্থিত টিএসআর ক্যাম্প সংলগ্ণ এলাকায় ওই ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়েছে৷


বিশালগড় থানার পুলিশ জানিয়েছে, আজ ভোরে টিএসআর ক্যাম্পের গেট সংলগ্ণ বিমল দাসের ফাস্টফুড দোকানে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন জওয়ানরা৷ তাঁরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন৷ পরে খবর পেয়ে ছুটে আসেন দোকানের মালিক বিমল দাস৷ এদিকে, জওয়ানরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন৷ ততক্ষণে খবর পেয়ে ছুটে আসে বিশালগড় অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা৷ দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন৷


আগুন কীভাবে লেগেছে তা এখনও বুঝে উঠতে পারেননি দোকান মালিক৷ তাঁর দাবি, আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেও ওই দোকানের পার্শবর্তী টিএসআর আবাসে আগুন লেগেছিল৷ শর্ট সার্কিট থেকে সেদিন আগুন লেগেছিল৷ আজও শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত নিয়ে স্পষ্টভাবে কেউ কিছু বলেননি৷