১১ দফা দাবীতে কৈলাসহরে কংগ্রেসের মানব বন্ধন ১৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ আগামী ১৫ জুন কৈলাসহরে মানববন্ধন করবে জেলা কংগ্রেস৷ এই মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে শনিবার কৈলাশহর জেলা কংগ্রেসের উদ্যোগে মহাদেব বাড়িতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়৷ এই বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৫ জুন ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কৈলাশহর কংগ্রেস ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে জেলা কংগ্রেস৷

১১ দফা দাবির মধ্যে রয়েছে কৈলাশহর এর উত্তরাঞ্চলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা, বন্ধন আরোহন সাথী ইত্যাদি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি গুলি যাতে মানুষের ছয় মাস পর্যন্ত ঋণ আদায়ে চাপ সৃষ্টি না করেন৷ বাইরের রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন বা যারা বাড়িতে এসেছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে প্রদান৷ কৈলাশহর -কুমারঘাট ব্রিজ দ্রুত মেরামত করা সহ ১১ দফা দাবি৷ এই সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অন্যতম সদস্য বিরজীৎ সিনহা, কৈলাশহর জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান সহ কৈলাশহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস নেতা কর্মীরা৷