পুণে (মহারাষ্ট্র), ১০ জুন (হি.স.): টিভিতে কার্টুন দেখার অনুমতি দেননি মা, তাই মামসিক অবসাদে ভুগছিল ১৪ বছরের একটি বালক। মানসিক অবসাদেই আত্মঘাতী হল ১৪ বছরের ওই বালক। মহারাষ্ট্রের পুণের ঘটনা। এসিপি জানিয়েছেন, ১৪ বছরের ওই বালক কার্টুন দেখতে চেয়েছিল, তাঁর ঠাকুমা সংবাদ চ্যানেলে দেখতে চেয়েছিলেন।
এসিপি আরও জানিয়েছেন, ওই বালক কার্টুন দেখতে না পারায় মানসিক অবসাদে ভুগছিল। তাই ওই বালকের মা টিভি বন্ধ করে দেন। এরপরই ওই বালক আত্মঘাতী হয়েছে। তদন্ত শুরু হয়েছে। ছেলের অকাল-মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর বাবা-মা ও পরিবারের সদস্যরা।

