কোহিমা), ২৭ মে (হি.স.) : নাগাল্যান্ডেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ বুধবার নতুন আরও পাঁচজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্ৰান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯।
রাজ্যে কোভিড-১৯-এ আক্ৰান্ত সকলেই অতি সম্প্রতি চেন্নাই থেকে নিজেদের বাড়ি এসেছিলেন। এখানে আসার পর তারা অবশ্য স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ছিলেন তাঁরা। সংগ্রহ করা হয়েছিল সোয়াব। আক্রান্ত পাঁচজনের মধ্যে চারজন ডিমাপুর এবং একজন কোহিমা।
নাগাল্যান্ডের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰী এস পাংগ্যু ফোম তাঁর টুইটার হ্যান্ডলে এই খবর জানিয়েছেন। উভয়কে তাঁদের নিজের নিজের এলাকা যথাক্রমে ডিমাপুর এবং কোহিমায় সরকারি হাসপাতালে কোভিড সেলের আইসোলেশনে ভরতি করে চিকিৎসা শুরু হয়েছে, জানান স্বাস্থ্যমন্ত্রী।

