খোয়াইয়ে সকালে নাবালিকা অপহরণ বিকালে উদ্ধার, ধৃত অপহরণকারী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ বৃহস্পতিবার সাত সকালে প্রাইভেট টিউটরের বাড়ি যাওয়ার পথে এক নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ২১ বছরের এক যুবক৷ ঘটনা খোয়াই পহরমুড়া এলাকায়৷ অপহরণের ১২ ঘণ্টার মধ্যে নাবালিকাকে উদ্ধার করল খোয়াই থানার পুলিশ৷


ঘটনার বিবরণে জানা যায় এদিন খোয়াই পহরমুড়া ছকবের এলাকার দ্বাদশ শ্রেণী পাঠরত নাবালিকা সকালে প্রাইভেট টিউটরের বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়৷ সেই সময় খোয়াই দেউলীটিলা এলাকার এক যুবক জয়ন্ত দাস জোর পূর্বক পহরমুরা এলাকা থেকে তুলে নিয়ে যায়৷ দুপুরে নাবালিকার বাড়ি থেকে খোয়াই থানায় মামলা রজু করে৷ সাথে সাথে খোয়াই থানার পুলিশ ময়দানে নেমে পরতেই বিকালে খোয়াই বনবাজার এলাকা থেকে নাবালিকাকে উদ্বার করে৷ একই সঙ্গে গ্রেপ্তার করা হয় অপহরণকারী জয়ন্ত দাসকে৷