নয়াদিল্লি, ১৯ মে (হি. স.): দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সঙ্গে বৈঠক করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংসদে যে বিভিন্ন কমিটি রয়েছে সেই সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।
রাজ্যসভার সচিবালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার সংসদ ভবনে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর কার্যালয় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠকে যোগ দিয়েছিলেন দুই কক্ষের মহাসচিব ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা। একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এমনকি সংসদ চত্বরে করোনা মোকাবিলায় যে ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে তার পুনর্মূল্যায়নও করা হয়।এই বিষয় দুই মহাসচিবকে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। করোনা মোকাবিলায় সাংসদদের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
উল্লেখ করা যেতে পারে, প্রথম লকডাউন জারি করার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠক হল।সংসদীয় কমিটির বৈঠক কিভাবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হওয়া সম্ভব তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।

