মুম্বই, ১১ মে (হি. স.): মহারাষ্ট্রে অব্যাহত করোনার দৌরাত্ম্য।২৪ ঘন্টার মধ্যে মারণ এই রোগে আক্রান্ত ২২০ জন পুলিশকর্মী। রাজ্যজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০৭। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে সাতজনের।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে প্রখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে নাগপুরে মামলা দায়ের করা হয়। এই ঘটনার তদন্তভার পড়ে নাম যোশী মার্গ থানার পুলিশ আধিকারিকদের উপর। যে পুলিশ আধিকারিক অর্ণব গোস্বামীকে জিজ্ঞাসাবাদ করেছিল তারও লালারসের নমুনায় করোনা সংক্রমণ ধরা পড়েছে। এছাড়াও তদন্তকারী দলের আরও দুই সদস্যের লালারসের নমুনায় করোনা মেলে। বর্তমানে ওই তিন পুলিশকর্মী হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্য সরকারের তৎপরতায় পুলিশকর্মীদের চিকিৎসার জন্য মহারাষ্ট্রের প্রতিটা হাসপাতলে পৃথক ওয়ার্ড খোলা হয়েছে। এছাড়াও প্রতিটি জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।
