News Flash

  • Home
  • Uncategorized
  • সিমেন্টের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, খুচরো বিক্রেতাদের ঘাড়ে দায় চাপালেন পাইকারি ব্যবসায়ীরা
Image

সিমেন্টের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, খুচরো বিক্রেতাদের ঘাড়ে দায় চাপালেন পাইকারি ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ রাজ্যে সিমেন্টের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দায় খুচরা বিক্রেতাদের উপর চাপাল পাইকারি বিক্রেতা সংগঠন৷ সংগঠনের জনৈক সদস্যের কথায়, চাহিদার তুলনায় সিমেন্টের যোগান কম৷ তাই খুচরা বিক্রেতারা এই সংকটের ফায়দা তুলছেন৷ পাইকারি বিক্রেতারা সমস্ত নিয়ম মেনে নির্ধারিত দামেই সিমেন্ট বিক্রি করছেন, দাবি তাঁর৷


লকডাউন চলাকালীন ত্রিপুরায় কিছু সামগ্রীর সংকট দেখা দিয়েছে৷ সিমেন্ট তার মধ্যে অন্যতম৷ এরই সুযোগে অসাধু ব্যবসায়ীরা মানুষের পকেট কেটে চলেছেন৷ ত্রিপুরায় ৮০০ টাকা প্রতি ব্যাগ সিমেন্ট বিক্রি হচ্ছে৷ এতে বিভিন্ন নির্মাণকার্যে ভীষণ ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে ত্রিপুরাবাসীর৷ কালোবাজারি বন্ধে ত্রিপুরা প্রশাসনও সদর্থক ভূমিকা নিতে ব্যর্থ৷


মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সিমেন্ট ডিলাররা বলেন, চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় ত্রিপুরায় কিছুটা সংকট দেখা দিয়েছে৷ কিন্তু পাইকারি ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যেই সিমেন্ট বিক্রি করছেন৷ জনৈক ডিলারের কথায়, বর্তমানে মাত্র ১০ শতাংশ সিমেন্ট আমদানি সম্ভব হচ্ছে৷ কারণ, উৎপাদন কমে গিয়েছে৷ তিনি বলেন, বাংলাদেশে সিমেন্ট প্রস্তুতকারকরা নিজেদের দেশের চাহিদা মেটানোর পর ত্রিপুরার জন্য পাঠান৷ তাতে রাজ্যের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না৷ তবে কিছুদিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, বলেন তিনি৷


এদিন তিনি দাবি করেন, ত্রিপুরায় কতিপয় খুচরো ব্যবসায়ী চড়া দামে সিমেন্ট বিক্রি করছেন৷ সিমেন্টের যোগানের অভাবেই ওই সব ব্যবসায়ীরা সুযোগ নিতে পারছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top