পুনে, ২২ এপ্রিল (হি. স.): করোনা আতঙ্কে কর্তব্যে গাফিলতি। সাসপেন্ড করা হল সাত পুলিশকর্মীকে। অভিনব ঘটনাটি ঘটেছে পুনে জেলার পিপরী চিচবর শহরে। জানা গিয়েছে ওই সাত পুলিশকর্মী করোনা সংক্রমণের ভয় দীর্ঘদিন ধরেই ডিউটিতে আসছিলেন না। কর্তব্যের প্রতি গাফিলতির অভিযোগে তাদেরকে সাসপেন্ড করেন পুলিশ কমিশনার সন্দীপ বিসনই। এই সাত পুলিশ কর্মী হলেন ডিবি কোকানে, ভিথল ভাগবত, এস এ ইচ রসকর, রতন কামলি, জগন্নাথ শিন্ডে, এসএস যাদব, নলিনী পম্পিলকর।
করোনা পরিস্থিতিতে সবথেকে খারাপ অবস্থা মুম্বই ও পুনেতে। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকর্মীদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। এমন পরিস্থিতিতে সমস্ত পুলিশকর্মীর সাপ্তাহিক ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। ডিউটিতে সকল পুলিশ কর্মী যোগ দিলেও ওই সাত পুলিশকর্মীরা কাজে যোগ দেয়নি।

