প্রতিবেশীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ সিধাই থানাধীন হেজামারার সাচিয়াবাড়ির বলেন্দ্র দেববর্মা খুনকাণ্ডে গ্রেপ্তার এক৷ গত ১৪ই এপ্রিল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মৃত বলেন্দ্র দেববর্মার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করা হয়েছিল৷


গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে৷ জিবি হাসপাতাল থেকে ময়না তদন্তের শেষে বলেন্দ্রর নিজ বাড়িতে তার মৃতদেহ আনার পর, মৃতার ছেলে সঞ্জয় দেববর্মার তরফে বুধবার সিধাই থানায় এক লিখিত অভিযোগ জমা দেয়, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার মাঝরাতে সিধাই থানার পুলিশ ঐ এলাকা থেকে সুরজিৎ দেববর্মা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাকে কোর্টে পাঠানো হয়৷ অভিযুক্ত ঘটনার দায় স্বীকার করেছে বলে জানা গেছে৷