উহানে গেলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

ইউহান, ১০ মার্চ (হি.স.): উহানে গেলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ কোরোনার প্রাদুর্ভাবের পর কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হওয়া উহানে মঙ্গলবার প্রথম সফর জিনপিংয়ের৷ গত বছর ডিসেম্বর মাসে উহান প্রদেশে মাছ-মাংসের বাজার থেকে ছড়িয়ে পড়ে কোরোনা ভাইরাস, যা এক মাসের মধ্যেই মহামারীর রূপ নেয় ৷ বিগত চার মাসে চিনে করোনা ভাইরাস হানায় মারা গিয়েছেন ৩,১৩৬ জন৷ এরমধ্যে অধিকাংশই উহান শহরের বাসিন্দা৷ সংক্রমণ ছড়ানো রুখতে বাকি দেশের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দেওয়া হয়েছিল ৷ বাসিন্দা গৃহবন্দী রয়েছেন ৷

এই পরিস্থিতিতে উহান তথা সমগ্র দেশের বাসিন্দাদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি সামাল দিতে অবশেষে মাঠে নামলেন প্রেসিডেন্ট ৷ মঙ্গলবার উহানে গেলেন শি জিনপিং ৷ তবে তিনি নিজে এই সফর নিয়ে কোনও কিছু জানাননি, চিনের একটি সংবাদমাধ্যম তার এই ইউহান সফরের বিষয়টি সামনে এনেছে ৷ চিনের সংকটময় পরিস্থিতিতে প্রেসিডেন্টের এলাকা পরিদর্শন দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তবে জিনপিং পরিস্থিতি তদারকি করতে গিয়ে কী কর্মসূচি গ্রহণ করবেন, তা জানা যায়নি এখনও ৷