এডিসির খসড়া ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ২৮টি আসনের খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে৷ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ এই তালিকা প্রকাশ করেছেন৷ খসড়া তালিকা অনুযায়ী ২৮ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৮,৫০,২৩৮ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ৪,২৯,৬৭৪ জন, মহিলা ভোটার রয়েছেন ৪,২০,৫৬১ জন এবং অন্যান্য ভোটার ৩ জন৷ এই তালিকার উপর দাবি ও আপত্তি জানানো যাবে ১৭ মার্চ, ২০২০ পর্যন্ত৷ দাবি ও আপত্তি নিপত্তি করা হবে ১৮ মার্চ, ২০২০ থেকে ২১ মার্চ, ২০২০ পর্যন্ত৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৬ মার্চ, ২০২০৷

এরমধ্যে ১-দামছড়া জম্পই (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৪,৮৭৫ জন, ৩-দশদা কা’নপুর কেন্দ্রে ভোটার রয়েছেন ৩২,৫৭৯ জন, ২-মাছমারা কেন্দ্রে ভোটার রয়েছেন ৩১,৬৬৮ জন, ৪-করমছড়া (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৭,৮৫৭ জন, ৫-ছামনু (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৮,৩১৬ জন, ৬-মনু ছৈলেংটা কেন্দ্রে ভোটার রয়েছেন ৩০,২০১ জন, ৭-দামছড়া কচুছড়া (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৪,১২৫ জন, ৮-গঙ্গানগর গণ্ডাছড়া (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৪,১৮৬ জন, ২৪-রাইমাভ্যালী (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৬,৯০২ জন, ৯-হালাহালি আশারামবাড়ি (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ৩১,৬৫৮ জন, ১২-রামচন্দ্রঘাট (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৮,৩৫৬ জন, ১০-কুলাই চাম্পাহাওর (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ৩১,০৬৮ জন, ১১-মহারাণীপুর তেলিয়ামুড়া (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৮,৩৩৮ জন, ১৩-সিমনা তমাকারী (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৪,০১৭ জন, ১৪-বোধজংনগর ওয়াকিনগর (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৬,৫৮৩ জন, ১৫-জিরানীয়া (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৯,১৩৫ জন, ১৬-মান্দাইনগর পুলিনপুর

(এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৭,০০৪ জন, ১৭-পেকুয়ারজলা জন্মেজয়নগর (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৭,৮৯৭ জন, ১৮-টাকারজলা জম্পইজলা (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ১৯,৫১৬ জন, ১৯-আমতলী গোলাঘাটি (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৬,৪৫৭ জন, ২০-কিল্লা বাগমা (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৮,৭৩১ জন, ২২-কাঁঠালিয়ামির্জা রাজাপুর (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ৪০,২৭৯ জন, ২১-মহারাণী চেলাগাং (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২২,১৭০ জন, ২৩-অম্পিনগর (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ২৮,৮৩৮ জন, ২৫-নতুনবাজার মালবাসা (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৭,৬৫৬ জন, ২৬-বীরচন্দ্রনগর কলসী (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ৩২,০৬৬ জন, ২৭-পূর্ব মহারাণীপুর ভুরাতলী (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৩,৩৫২ জন, ২৮-শিলাছড়ি মনুবনকুল (এস টি) কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৬,৪০৮ জন৷ জেলা পরিষদের নির্বাচন কমিশনারের সচিব এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন৷