News Flash

  • Home
  • Uncategorized
  • হিংসাদীর্ণ উত্তরপূর্ব দিল্লি পরিদর্শন করল কংগ্রেস প্রতিনিধি দল
Image

হিংসাদীর্ণ উত্তরপূর্ব দিল্লি পরিদর্শন করল কংগ্রেস প্রতিনিধি দল

নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : হিংসাদীর্ণ উত্তরপূর্ব দিল্লি পরিদর্শন করলেন কংগ্রেসের প্রতিনিধি দল। দলের অভ্যন্তরীণ সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে শনিবার এই প্রতিনিধি দল পরিদর্শনে যায়। 
শনিবার প্রতিনিধি দলে ছিলেন দলের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক, দিল্লির দায়িত্বপ্রাপ্ত নেতা শক্তিসিং গোহিল, কুমারী শৈলজা, প্রাক্তন সাংসদ তারিক আনওয়ার, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। 


এদিন মুকুল ওয়াসনিক জানিয়েছেন, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাবে কংগ্রেস। ভালবাসা এবং শান্তি দিল্লিতে পুনরায় প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন। জনগণের যন্ত্রণার সময় কংগ্রেস তাদের পাশে রয়েছে। 


এই হিংসায় বহিরাগতরা যে জড়িত এমন দাবি করেছে সেখানকার স্থানীয়রা বলে জানিয়েছেন কুমারী শৈলজা। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছিয়ে দেওয়া একান্ত জরুরি। শান্তির বার্তা দিতেই কংগ্রেস প্রতিনিধিরা এখানে এসেছে। 


কংগ্রেসের অপর প্রতিনিধি সুস্মিতা দেব জানিয়েছেন, অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে এই বিষয়ে রিপোর্ট দেওয়া হবে। উল্লেখ করা যেতে পারে দিল্লির হিংসায় ৪২ জন প্রাণ হারিয়েছে। জখম হয়েছে ২০০ বেশি মানুষ।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top