News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ক্যান্সার আক্রান্ত পাঁচ বছরের শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে বহিঃরাজ্যে
Image

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ক্যান্সার আক্রান্ত পাঁচ বছরের শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে বহিঃরাজ্যে

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের শিশুর পাশে দাঁড়ালেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি শিশুটিকে আগরতলা নিয়ে যাওয়া হলো৷ আগরতলা ক্যান্সার হাসপাতালে পরিক্ষা নিরিক্ষার পর কলকাতা টাটা হাসপাতালে পাঠানো হবে৷সরকারি চিকিৎসায় রুহুলের চিকিৎসা হবে৷ উত্তর জেলার কদমতলা ব্লক এলাকার ফুলবাড়ি গ্রামের পাঁচ নং ওয়ার্ডের আব্দুল সালামের ৫ বছরের পুত্র সন্তান রুহুল আহমেদ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে৷


গত নয় মাস পূর্বে শারীরিক অসুস্থতা নিয়ে প্রথমে শিশুটিকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ধর্মনগর জেলা হাসপাতাল ভর্তি করানো হয়৷কিন্তু তার আরোগ্য না হওয়াতে তাকে সেখান থেকে শিলচর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়৷কিন্তু সেখানেও কাজ না হওয়াতে পরে গুয়াহাটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তার শরিরে মরণব্যাধি ব্লাড ক্যানসারের জীবানু ধরা পড়ে৷তারপর তাকে সেখানেই থেকে চিকিৎসকদের পরামর্শে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়৷কিন্তু দিন আনি দিন খাই এই পরিস্থিতিতে ছেলেটিকে কি করে চিকিৎসা করাবে তা ভেবে তার মা বাবা হতাশাগ্রস্থ হয়ে পড়ে৷এ পরিস্থিতিতে এলাকার জনপ্রতিনিধিরা পাশে না দাড়ালে শিশুটিকে বাঁচানো সম্ভব নয় বলে অশ্রুস্বজল নয়নে কথাগুলো বলেন অসহায় পিতা আব্দুল সালাম৷এমত অবস্থায় দুচিন্তায় দিন কাটাচ্ছিলেন রুহুলের পরিবার৷ রুহুলের পিতা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিকট চিকিৎসার আরজি জানান৷


বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসে৷তিনি জেলা সাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন৷তারপর আজ তড়িঘড়ি ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুহুল আহমেদেকে আগরতলা নিয়ে যাওয়া হয়৷কদমতলা প্রাথমিক হাসপাতালের ইনচার্জ অরুনাভ চক্রবর্তী জানান ২৮ বছরের চাকুরি জীবনে বিরলতম এই ঘটনা৷ মুখ্যমন্ত্রী এভাবে নজর দিয়ে দ্রুততার সহিত চিকিৎসার ব্যবস্থা করছেন তা সত্যিই প্রশংসনীয়৷ আজই গাড়ি করে আগরতলা ক্যান্সার হাসপাতালে পাঠানো হয় রুহুলকে৷ ঘটনার খবর পেয়ে ছুটে যান কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব৷মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুহুল আহমেদের পরিবারের পাশে দাঁড়ানোর ফলে একটি তরতাজা প্রাণ এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top