News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা : রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিল কংগ্রেস
Image

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা : রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিল কংগ্রেস

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে| এখনও থমথমে উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা| এমতাবস্থায় দিল্লি-হিংসার প্রেক্ষিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দিল কংগ্রেসের প্রতিনিধি দল| রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপসারণ দাবি করেছে কংগ্রেস| দিল্লি-হিংসার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয় কংগ্রেসের প্রতিনিধি দল| প্রতিনিধি দলে ছিলেন অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজ্যসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, আহমেদ প্যাটেল, পি চিদম্বরম, কে সি বেণুগোপাল, প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা, আনন্দ শর্মা এবং রণদীপ সুরেজওয়ালা|

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার প্রাক্কালে, রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিকদের সামনে স্মারকলিপির কিছুটা অংশ পড়ে শোনান কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী| সোনিয়া বলেছেন, ‘জনগণের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য আমরা আপনাকে (রাষ্ট্রপতি) আহ্বাণ জানাই| হিংসা রুখতে অক্ষমতার জন্য অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের দাবি জানাচ্ছি|’ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণেই বিগত ৪ দিন ধরে দিল্লিতে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে, প্রাণ হারিয়েছেন ৩৪ জন এবং ২০০ জন আহত হয়েছেন, এটা অত্যন্ত লজ্জার বিষয়|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top