News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এখনও শান্তিতে আছি, দাবি জমিয়ত উলামায়ে হিন্দ সভাপতির
Image

রাজ্যে এখনও শান্তিতে আছি, দাবি জমিয়ত উলামায়ে হিন্দ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরায় এখনও আমরা শান্তিতেই আছি৷ তবে, নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি এবং এনপিআর-এর বিরোধিতায় যারা সরব হয়েছেন তাঁদের সমর্থন করি৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ-এর সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় বিভিন্ন সংগঠন সিএএ, এনআরসি এবং এনপিআর-এর বিরুদ্ধে সুর চড়িয়েছে৷ নাগরিক সুরক্ষা মঞ্চ, আইপিএফটি, কংগ্রেস এবং সিপিএম বিরোধিতা করছে৷ জমিয়ত উলেমা হিন্দ তাদের আন্দোলনকে সমর্থন করছে৷ তাঁর মতে, ত্রিপুরায় এখনও জমিয়ত উলেমা হিন্দ-এর আলাদাভাবে আন্দোলনের প্রয়োজনীয়তা পড়েনি৷ তবে, প্রয়োজন হলে আমরাও মাঠে নামব৷


তাঁর কথায়, সারা দেশ একদিকে, কিন্তু ত্রিপুরার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন৷ শুধু ত্রিপুরা নয়, সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের সাথে সারা দেশের পার্থক্য রয়েছে৷ তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে৷ কিন্তু, উত্তর-পূর্বাঞ্চলে ৩৭১ ধারা এখনও বলবৎ রয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় সিএএ, এনআরসি এবং এনপিআর নিয়ে এখনও বাড়াবাড়ি হয়নি৷ তাই, আমরা এখনও শান্তিতেই জীবন কাটাচ্ছি৷ ফলে, ত্রিপুরা সরকারের পক্ষে কিংবা বিপক্ষে বলার সময় এখনও আসেনি৷ তাই, ত্রিপুরা সরকারকে সমর্থন দিচ্ছি, বলেন তিনি৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top