News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক অনটনের কারণে কক্সবাজার থেকে ব্যান্ডউইথ নেয়া বাতিল করল বিএসএনএল

আর্থিক অনটনের কারণে কক্সবাজার থেকে ব্যান্ডউইথ নেয়া বাতিল করল বিএসএনএল

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হিঃসঃ)৷৷ আর্থিক দৈন্যদশার কারণে বাংলাদেশের কক্সবাজার থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংগৃহীত ১০ জিবি ইন্টারনেট ব্যান্ডউইডথ নিচ্ছে না বিএসএনএল৷ তার বদলে কলকাতা থেকে ১০ জিবি করে তিনটি মিডিয়ার ব্যান্ডউইডথ নেবে বিএসএনএল-এর ত্রিপুরা এসএসএ৷ এর ফলে ফের ত্রিপুরা পরনির্ভরশীল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে৷
ত্রিপুরাকে আইটি হাব হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ কারণ, ত্রিপুরায় আইটি হাব স্থাপিত হলে প্রচুর কর্মসংস্থানের দ্বার খুলে যাবে৷ তাছাড়া, ত্রিপুরার আর্থিনীতিতেও বিরাট প্রভাব পড়বে৷ কিন্তু, সেই দিশায় সাফল্য নিয়েই এখন প্রশ্ণ উঠতে শুরু হবে বলে মনে করা হচ্ছে৷


ভারতে তিনটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে রয়েছে৷ চেন্নাই ও মুম্বাই ছাড়া রাজ্যের রাজধানী আগরতলায় তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে স্থাপন করা হয়েছিল৷ কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ওই গেটওয়ে স্থাপনে নতুনভাবে সম্ভাবনার পথ খুলবে বলে ধারণা করা হয়েছিল৷ কিন্তু, বছর চারেকের মধ্যেই সেই স্বপ্ণ যেন হোঁচট খেয়েছে বলে মনে হচ্ছে৷


বিএসএনএল বাংলাদেশের কক্সবাজার থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইডথ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে৷ তাই, বাংলাদেশের সাথে চুক্তি পুনঃনবীকরণ করেনি বিএসএনএল৷ ফলে, গত ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ নেওয়া বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট টেলিকম সংস্থা৷
এ-বিষয়ে বিএসএনএল ত্রিপুরা এসএসএ-র জেনারেল ম্যানেজার দিলীপ শ্রীরাম বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ নেওয়া আমরা বন্ধ করে দিয়েছি৷ তবে, ইন্টারনেট গেটওয়ে এখনও রয়েছে৷ তাঁর কথায়, কলকাতা থেকে এখন আমরা ব্যান্ডউইডথ নেব৷ তাতে ১০ জিবি করে তিনটি মিডিয়া পাওয়া যাবে৷ তাঁর বক্তব্য, কক্সবাজার থেকে ব্যান্ডউইডথ নিতে গিয়ে খরচ খুব বেশি হচ্ছে৷ সেই তুলনায় কলকাতা থেকে ব্যান্ডউইডথ নেওয়া হলে খরচ অনেক কম পড়বে৷ তাছাড়া, ব্যান্ডউইডথও বেশি পাওয়া যাবে৷


তাঁর দাবি, খুব শীঘ্রই কলকাতা থেকে আমরা ব্যান্ডউইডথ পেয়ে যাব৷ বলেন, বাংলাদেশ থেকে প্রাপ্ত ব্যান্ডউইডথ ব্যবহার কম হত৷ তাই, বাংলাদেশের সাথে চুক্তির মেয়াদ বৃদ্ধির কোনও চেষ্টা করা হয়নি৷ দিলীপ শ্রীরামের মতে, বিএসএনএল বর্তমানে আর্থিক দিক দিয়ে ভীষণ সঙ্কটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে৷ সেক্ষেত্রে দামি ব্যান্ডউইডথ বহন করা সম্ভব নয়৷ তাই, বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


বিএসএনএল-এর এই সিদ্ধান্তে ইন্টারনেট ইস্যুতে ত্রিপুরা আবারও পরনির্ভরশীল হয়ে পড়ছে৷ কারণ, কলকাতা থেকে ব্যান্ডউইডথ নেওয়া হলে স্বাভাবিকভাবে গুয়াহাটি হয়ে ত্রিপুরা ব্যান্ডউইডথ পাবে৷ এক্ষেত্রে কলকাতা বা গুয়াহাটিতে সমস্যা দেখা দিলে, তার প্রভাব ত্রিপুরায়ও পড়বে৷ তাছাড়া, কলকাতায় কোনও আন্তর্জাতিক গেটওয়ে নেই৷ ফলে, ব্যান্ডউইডথ-এর জন্য সেই চেন্নাই কিংবা মুম্বাই-এর উপর নির্ভর করতে হবে৷


অবশ্য, এ-বিষয়ে সম্ভবত ত্রিপুরা সরকার এখনও ঘুমে আচ্ছন্ন৷ কারণ, আজ বৃহস্পতিবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবি করেছেন, রাজ্যে আইটি হাব বানানো সম্ভব, কারণ বাংলাদেশের কক্সবাজার থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ পাচ্ছে ত্রিপুরা৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top