News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়াবাসহ সোয়া কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করল বিএসএফ
Image

ইয়াবাসহ সোয়া কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে ফের ত্রিপুরায় বিএসএফ বিরাট সাফল্য পেয়েছে৷ গতকাল মধ্যরাতে অভিযানে নেমে বিএসএফ ২২,৬০০টি ইয়াবা ট্যাবলেট, ১৩ কেজি গাঁজা এবং ৪৯৮ শিশি ফেন্সিডিল উদ্ধার করেছে৷ উদ্ধারকৃত সামগ্রীগুলোর বাজার মূল্য ১ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৯৫৭ টাকা৷ একই রাতে পৃথক স্থানে ১৩ কেজি গাঁজা-সহ অন্যান্য বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ৷ বাজার মূল্য ৭ লক্ষ ১২ হাজার ১৫০ টাকা৷ এছাড়া, পাচারের সময় বিভিন্ন ধরনের ইনজেকশন উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী৷ যার বাজার মূল্য ৪ লক্ষ ৬৭ হাজার ৪৩৩ টাকা৷ এক রাতে পৃথক স্থানে অভিযানে নেমে বিএসএফ ১ কোটি ২৬ লক্ষ ১৮ হাজার ৫৪০ টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার করেছে৷ যা এ যাবৎকালের মধ্যে অন্যতম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ কুমার ভার্মা জানিয়েছেন, গোয়েন্দা খবরের ভিত্তিতে গতকাল মধ্যরাতে সিপাহিজলা জেলার যাত্রাপুর থানাধীন সালপুকার বিওপি সীমান্তে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে কিছু পাচারকারী ওপারে প্যাকেট ছুঁড়ছিল, তা লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা৷ তখন বিএসএফ জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করেন৷ কিন্তু তাদের পালিয়ে যেতে দেখে বিএসএফ জওয়ানরা নন-ল্যাথেল বন্দুক থেকে গুলিও ছুঁড়েন৷ কিন্তু, রাতের অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যেতে সক্ষম হয়৷ অরুণ ভার্মা বলেন, বিএসএফ জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১ কোটি ১৩ লক্ষ টাকা মূল্যের ২২,৬০০টি ইয়াবা ট্যাবলেট এবং ৩৪ হাজার ৭১০ টাকা মূল্যের ২২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন৷ ওই নেশা সামগ্রী বিএসএফ জওয়ানরা যাত্রাপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন৷


এদিকে, একই রাতে সীমান্ত এলাকায় নিষিদ্ধ অন্য নেশাসামগ্রীও উদ্ধার করেছে বিএসএফ৷ প্রায় ৭ লক্ষ ১২ হাজার ১৫০ টাকা মূল্যের ১৩ কেজি গাঁজা এবং বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী বিএসএফ সীমান্ত এলাকা দিয়ে পাচার হওয়ার সময় উদ্ধার করেছে৷ এছাড়া, ৪ লক্ষ ৬৭ হাজার ৪৩৩ টাকা মূল্যের বিভিন্ন ইঞ্জেকশন পাচারের সময় উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ, জানিয়েছেন অরুণ কুমার ভার্মা৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top