News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানে সাধারণ যাত্রীদের পাশে বসে ভ্রমণ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর, নেট দুনিয়ায় আলোড়ণ
Image

বিমানে সাধারণ যাত্রীদের পাশে বসে ভ্রমণ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর, নেট দুনিয়ায় আলোড়ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ সস্ত্রীক ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিমানে সাধারণ যাত্রীদের পাশে বসে ভ্রমণ করায় চমকে উঠেছেন সহযাত্রী৷ এতে তিনি ভীষণ বিস্মিত হয়ে টুইট করে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন৷ একজন মুখ্যমন্ত্রীকে বিমানের ১৮ নম্বর সারিতে বসতে দেখে তিনি বিশ্বাস করতে পারছিলেন না৷ ইন্ডিগো বিমানযাত্রী জনৈক রঞ্জিত নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাদামাটা জীবনশৈলী আমাকে অনুপ্রাণিত করেছে৷ প্রত্যেককে তাঁকে অনুসরণ করা উচিত৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ওই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে ভীষণ আলোড়নের সৃষ্টি করেছে৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সস্ত্রীক মধ্যপ্রদেশের সাংসদ গণেশ সিঙের ছেলে সংকল্পের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন৷ সেখান থেকে তিনি ইন্ডোর-দিল্লি ইন্ডিগো বিমানে ফিরছিলেন৷ তখন তাঁকে বিমানে দেখে-সহ যাত্রী রঞ্জিত মুখ্যমন্ত্রীর ছবি তুলে টুইট করেন৷ ওই টুইটকে ঘিরে নেটিজেনদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে৷ একদিকে যখন বিমানের ইকোনমি ক্লাস-কে ভিভিআইপিরা গবাদি পশুর ক্লাস বলে বিদ্রুপ করেন, সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইকোনমি ক্লাসে সাধারণ যাত্রীদের সাথে যাতায়াত করতে দেখে স্বাভাবিকভাবেই সহযাত্রীরা আবেগপ্রবণ হবেন, তা স্বাভাবিক বলে মনে হচ্ছে৷


জনৈক নেটিজেনের কথায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের হাজারো উদাহরণ রয়েছে৷ তেমনি এক উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আগরতলায় একটি মেলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষের মতো ঘোরাফেরা করতে দেখেছি৷ কোনও আভিজাত্য ছাড়া, নিজেকে নিরাপত্তা বলয়ের বাইরে রেখে আপন মনে মেলা উপভোগ করতে দেখেছি৷ তিনি বলেন, প্রথমে বিশ্বাস হয়নি, আদৌ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কি না৷ পরে কাছে গিয়ে বুঝতে পারি তিনি সত্যিই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top