News Flash

  • Home
  • Uncategorized
  • পিএনবি প্রতারণা মামলা : নীরবের সম্পত্তি নিলাম পিছল
Image

পিএনবি প্রতারণা মামলা : নীরবের সম্পত্তি নিলাম পিছল

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা মামলায় অভিযুক্ত নীরব মোদীর ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর নিলাম পিছল| ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে নিলাম হবে আগামী ৫ মার্চ| দুর্লভ চিত্রাঙ্কন থেকে শুরু করে বিদেশের দামি হাত ঘড়ি, বিভিন্ন ব্র্যান্ডের হাত ব্যাগ, বিদেশি গাড়ি-সহ নীরব মোদীর ব্যবহৃত একাধিক জিনিসপত্র নিলামের কথা ছিল ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার| সবমিলিয়ে ১১২টি সামগ্রীর নিলাম প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার| কিন্তু, এদিন নিলাম হয়নি| ৫ মার্চ নিলাম হওয়ার কথা| নিলাম হলে দু’দফায়|

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা প্রতারণার মামলায় মূল অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী| বর্তমানে তিনি ব্রিটেনে রয়েছে| প্রতারণা মামলার তদন্তে নেমে নীরবের বাড়ি ও শোরুমে হানা দিয়ে বহু মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| সেগুলিই ধাপে ধাপে নিলাম করা হবে| আগামী ৫ মার্চ অমৃতা শের গিল, মকবুল ফিদা হুসেন, ভি এস গাইতোন্ডে, মনজিত্ বাওয়া এবং রাজা রবি ভার্মার সৃষ্টি চিত্রাঙ্কণ নিলামে উঠতে চলেছে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top