News Flash

  • Home
  • Uncategorized
  • গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা ঠিকেদারের
Image

গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা ঠিকেদারের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ ফেব্রুয়ারি ৷৷ পারিবারিক কলহের জেরে অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ঠিকেদার৷ তার নাম কৃষ্ণধন দাস৷ বাড়ি বিশালগড় থানাধীন মুড়াবাড়িতে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মহিলা কিংবা গৃহবধূ নয়, এবার কেরোসিন তেল ঢেলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল কৃষ্ণধন দাস (৫৫) নামের এক ব্যক্তি৷


ঘটনা বুধবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত মুড়াবাড়ি গ্রামে৷ বিশালগড়ের দমকল কর্মীরা এই ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসকের কথা অনুযায়ী উনার শরীরের প্রায় ৯০ শতাংশই আগুনে ঝলসে গেছে৷ তারপর উনাকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে৷ জানা গেছে, ওনার চার কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে৷ তার মধ্যে চার কন্যা সন্তানেরই বিয়ে হয়ে গেছে৷ বর্তমানে বাড়িতে কৃষ্ণধন দাস ও তার স্ত্রী এবং পুত্র বসবাস করেন৷ ওনি পেশায় শ্রম ঠিকেদার৷

কৃষ্ণধন দাসের এক ভাই জানিয়েছেন তার বাড়িতে কোন এক বিষয়ে পারিবারিক ঝামেলা চলছে৷ ঘটনার কিছুক্ষণ আগেও তার স্ত্রীর সাথে ঝামেলা হলে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যায়৷ কিছুক্ষণ পরই দেখা যায় উনার ঘরের টিনের ছাউনির উপর দিয়ে আগুনের ধোঁয়া বের হচ্ছে৷ সাথে সাথেই উনি ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে করতে বাড়ির সামনের একটি বালির স্তূপের মধ্যে অগ্ণিদগ্দ অবস্থায় কাতরাতে থাকেন৷ জানা গেছে, তিনি নেশাও করতেন৷ এলাকাবাসী আগুন নিভিয়ে দমকল অফিসে খবর দিলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন৷ তারপর নিয়ে আসা হয় হাসপাতালে৷ খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে যায় বিশালগড় থানার পুলিশও৷ বিশালগড় থানার পুলিশ প্রাথমিকভাবে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এর পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top