News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধন ব্যাঙ্কের টাকা ছিনতাই পিস্তলসহ গ্রেপ্তার আরও দুই
Image

বন্ধন ব্যাঙ্কের টাকা ছিনতাই পিস্তলসহ গ্রেপ্তার আরও দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ বন্ধন ব্যাঙ্কের টাকা ছিনতাইয়ের ঘটনায় ত্রিপুরা পুলিশ আরও দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে৷ কিশোর জমাতিয়া এবং রামভক্ত জমাতিয়াকে পুলিশ গতকাল গভীর রাতে আটক করেছে৷ তাদের মধ্যে কিশোর জমাতিয়ার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ৷


গত ২২ জানুয়ারি গোমতি জেলার অমরপুর মহকুমায় বন্ধন ব্যাঙ্কের পহরপুর ব্রাঞ্চের ৪২ হাজার টাকা অজ্ঞাত পরিচয় দুষৃকতী ছিনতাই করেছিল৷ ওই ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ইতিপূর্বে তিনজনকে গ্রেফতার করেছে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশ গতকাল রাতে অমরপুর মহকুমায় ডলুমা এলাকায় অভিযানে গিয়ে কিশোর জমাতিয়াকে আটক করেছে৷ তার কাছ থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে৷ তার জবানবন্দিতে কিল্লা থানার পুলিশ গতকাল রাতেই বিশেষ অভিযানে নেমে রাজভক্ত জমাতিয়াকে আটক করতে সক্ষম হয়েছে৷ তাদের দু-জনকেই বীরগঞ্জ থানার পুলিশের হেফাজতে রাখা হয়েছে৷


পুলিশ ওই ছিনতাইয়ের ঘটনায় আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে সন্দেহ করছে৷ গতকাল রাতে ধৃত দুজনকে জেরা করে ঘটনার সাথে যুক্তদের পরিচয় জানা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ৷ তবে সন্দেহভাজন এক অপরাধীর কাছ পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ ওই ছিনতাইয়ের ঘটনার সাথে বড় চক্র রয়েছে বলে অনুমান করছে৷ পুলিশ সূত্রের খবর, ওই পিস্তল কিশোর জমাতিয়ার কাছে কোথা থেকে এসেছে এবং কেনই বা সে পিস্তল রাখছে তার কাছে, সমস্ত প্রশ্ণের উত্তর জানতে চাইছে পুলিশ৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top