News Flash

  • Home
  • Uncategorized
  • শুটিং বিশ্বকাপের আসরে খেলতে আসছে না ছ’টি দেশ
Image

শুটিং বিশ্বকাপের আসরে খেলতে আসছে না ছ’টি দেশ

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : করোনাভাইরাসে আক্রান্ত চিনসহ বেশ কিছু দেশ। যা মহামারির আকার নিয়েছে। এবার নয়া দিল্লিতে বসতে চলেছে শুটিং বিশ্বকাপের আসর  কিন্তু সেই বিশ্বকাপে খেলতে আসছে না ছ’টি দেশ। বুধবার এই তথ্য জানিয়েছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া । তার মধ্যে প্রথম দেশ চিন। যেখানে সব থেকে প্রকোপ এই ভাইরাসের। দিল্লির কারনি সিং শুটিং রেঞ্জে ১৫-২৬ মার্চ বসতে চলেছে এই বিশ্বকাপের আসর।

শুটিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রনিন্দর সিং বলেন, ‘‘বেশ কিছু দেশ রয়েছে যাদের আসার কথা থাকলেও করোনাভাইরাসের জন্য সেই দেশের নীতি মেনে তারা আসতে পারছে না।” তিনি আরও বলেন, ‘‘চিন তাদের দেশের পরিস্থিতির দিকে নজর রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই দেশের বাইরে কাউকে বেরতে দেওয়া হচ্ছে না যাতে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে। তাইওয়ান, হংকং, ম্যাকাও, উত্তর কোরিয়া ও তুর্কমেনিস্তান এই একই কারণে পিছিয়ে গিয়েছে।”

তিনি এও জানিয়েছেন, পাকিস্তানও এই ইভেন্টে অংশ নিচ্ছে না। কারণ তাদের শুটিং দলের নতুন কোচ আসায় তাঁর সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ চলছে দেশের শুটারদের। তিনি বলেন, ‘‘এই সময়ের সঙ্গে গতবারের তুলনা করবেন না। পাকিস্তান কখনওই আসেনি। তাদের দু’জন অলিম্পিকের পিস্তল ইভেন্টের যোগ্যতা অর্জন করেছে।” তিনি এও জানান, গতবার পাকিস্তানের প্লেয়ারদের ভিসা বাতিল করা হয়েছিল যার ফলে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট করা থেকে নির্বাসিতও করা হয়েছিল ভারতকে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top