News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ত্রোপচার ও সিটি স্ক্যান হয়েছে, ডিসিপি অমিত শর্মা বিপদমুক্ত : দিল্লি পুলিশ
Image

অস্ত্রোপচার ও সিটি স্ক্যান হয়েছে, ডিসিপি অমিত শর্মা বিপদমুক্ত : দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বিপদ কেটে গিয়েছে| নিরাপদ ও বিপদমুক্ত রয়েছেন শাহদারার ডিসিপি অমিত শর্মা| সোমবার রাতে ডিসিপি অমিত শর্মার অস্ত্রোপচার হয়েছে, মঙ্গলবার সকালে সিটি স্ক্যানও হয়েছে| ডিসিপি এখন বিপদমুক্ত রয়েছেন| মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে| সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীন সোমবার গোকুলপুরী এলাকায় গুরুতর আহত হয়েছিলেন শাহদরার ডিসিপি অমিত শর্মা| পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি| চিকিত্সার পর এখন বিপদমুক্ত রয়েছেন ডিসিপি অমিত শর্মা|

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসিপি অমিত শর্মার জ্ঞান ফিরেছে| সোমবার রাতে অস্ত্রোপচার হয়েছে এবং মঙ্গলবার সকালে সি টি স্ক্যান করা হয়েছে| তিনি নিরাপদে আছেন এবং বিপদমুক্ত রয়েছেন| উল্লেখ্য, সোমবার গোপালপুরী এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে খণ্ডযুদ্ধে প্রাণ হারিয়েছিলেন হেড কনস্টেবল রতন লাল| আহত হয়েছিলেন ডিসিপি অমিত শর্মা| গোপালপুরী এলাকায় সোমবার থেকেই প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top