News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভার ৫৫ আসনের ভোট ২৬ মার্চ, ঘোষণা কমিশনের
Image

রাজ্যসভার ৫৫ আসনের ভোট ২৬ মার্চ, ঘোষণা কমিশনের

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : এবার রাজ্যসভার নির্বাচনের দামামা বাজাল | নির্বাচন কমিশন আগামী এপ্রিল মাসে মেয়াদ ফুরোতে চলা ৫৫টি রাজ্যসভার আসনের ভোটগ্রহণের দিন ঘোষণা করল| মঙ্গলবার জাতীয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক সম্মেলন করে জানান হয় । দেশের ৫৫টি রাজ্যসভার আসনের ভোট হবে আগামী ২৬ মার্চ। ওইদিনই বিকেল পাঁচটার পর হবে ভোটগণনা।  

নির্বাচন কমিশনের মতে, ২৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন বিকেল ৫ টায় ভোট গণনা হবে। এর জনি আগামী ৬ মার্চ কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করবে। ১৩ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হবে। ১৬ মার্চ মনোনয়নপত্র যাচাই করা হবে এবং প্রার্থীরা ১৮ মার্চের মধ্যে তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। কমিশনকে ৩০ শে মার্চের আগে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।

কমিশনের আদেশ অনুযায়ী মহারাষ্ট্রের সাতটি, ওডিশায় চারটি, তামিলনাড়ুতে ছয়টি এবং পশ্চিমবঙ্গে পাঁচটি আসন খালি হবে ২ এপ্রিল। এদিকে ৯ এপ্রিল শূন্য হবে বিহারের পাঁচটি, অন্ধ্রপ্রদেশ ও গুজরাটে চারটি করে, অসম, মধ্যপ্রদেশ ও রাজস্থানে তিনটি করে, তেলেঙ্গানা, ছত্তিশগড়, হরিয়ানা ও ঝাড়খন্ডে দুটি করে, হিমাচল প্রদেশ এবং মণিপুরের একটি করে আসন । হবে। এ ছাড়া, মেঘালয়ের একটি আসনের মেয়াদ শেষ হবে ১২ এপ্রিল।

দেশজুড়ে খালি হওয়া ৫৫টি রাজ্যসভার আসনের মধ্যে বেশ কিছু হেভিওয়েট সাংসদ রয়েছেন | যাদের মধ্যে আছে প্রবীণ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রবীন্দ্র কিশোর সিনহা (বিহার), কংগ্রেস দিগ্বিজয় সিং (মধ্য প্রদেশ), মতিলাল ভোড়া (ছত্তিসগড়), কুমারী সাইলাজা (হরিয়ানা), বিপ্লব ঠাকুর (হিমাচল প্রদেশ), মধুসূদন মিস্ত্রি (গুজরাট) এবং কেন্দ্রীয় মন্ত্রীরা রামদাস আটওয়ালে (মহারাষ্ট্র), শিল্পপতি পরিমল নাথওয়ানি, বিজেপির প্রেম চাঁদ গুপ্ত (ঝাড়খণ্ড), বিজেপির বিজয় গোয়েল (রাজস্থান) এবং ডিএমকের তিরুচি শিব নেতারা রয়েছেন। এদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের পাঁচজন রাজ্যসভার সাংসদ | তাঁরা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যোগেন চৌধুরী, কেডি সিং, মণীশ গুপ্ত এবং আহমেদ হাসান।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top