News Flash

  • Home
  • Uncategorized
  • জুয়ার সামগ্রী ও ৪০,১৫৫ টাকাসহ চার জুয়াড়ি আটক
Image

জুয়ার সামগ্রী ও ৪০,১৫৫ টাকাসহ চার জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ জুয়ার সামগ্রী ও নগদ টাকা সহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ৷ দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার আশ্রম টিলায় শিবরাত্রি উপলক্ষে আয়োজিত মেলায় ওই জুয়ার আসরে হানা দিয়ে সাফল্য পেয়েছে পুলিশ৷


প্রতিবছরের ন্যায় এবছরও জাঁকজমকভাবে ৪ দিন ব্যাপী শিবরাত্রি মেলা অনুষ্ঠিত হয় আশ্রম টিলা এলাকায়৷ অভিযোগ, মেলা কমিটি, বাইখোরাস্থিত জনৈক রেস্টুরেন্ট মালিক এবং বেতাগার এক ব্যক্তি ওই জুয়ার আসরের আয়োজক৷ তাদের মধ্যেই প্রতিদিন মেলা প্রাঙ্গনে জুয়ার আসার বসেছে৷ তাতে, বহু মানুষ সর্বশান্ত হয়েছেন৷ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আজ শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক প্রণব দেবনাথ বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দেন৷


ওই অভিযানে নেমে পুলিশ জুয়ার সামগ্রী সহ নগদ ৪০,১৫৫ টাকা সহ চারজন জুয়াড়িকে আটক করেছে৷ মহকুমা পুলিশ আধিকারিক প্রণব দেবনাথ জানিয়েছেন, জুয়ার আসর থেকে চারু মগ(২৮), বর্ত গোপাল চাকমা(৪২), চানাই চাকমা(৩৮) এবং দীপুমনি চাকমা(২৮)-কে আটক করা হয়েছে৷ তারা প্রত্যেকেই শিলাছড়ির বাসিন্দা বলে চিহ্ণিত হয়েছে৷ তবে, ওই জুয়ার আসরের মূল কাণ্ডারীকে পুলিশ আটক করতে পারেনি৷ পুলিশি অভিযান আঁচ করতে পেরে সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং বেআইনি কাজ থামাতে পুলিশ এ-ধরনের অভিযান জারি রাখবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top