News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ১৫০
Image

দিল্লি হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ১৫০

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতা চাইল পুলিশ। অন্যদিকে এই হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। গুরুতর জখম ১৫০।

সোমবার দিল্লি পুলিশের স্পেশ্যাল সিপি সতীশ গোলচা জানিয়েছেন, দুষ্কৃতিদের আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা একান্ত কাম্য। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য  বিপুল সংখ্যায় পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।  

হেড কনস্টেবল রতন লালের মৃত্যু নিয়ে বলতে গিয়ে দিল্লি পুলিশের কমিশনার অমূল্য পট্টনায়ক জানিয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন রতন লাল। তাঁর জন্য আমরা গর্বিত।

অন্যদিকে খাজুরে খাসে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফ্ল্যাগ মার্চ করেছে পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানরা। অন্যদিকে গুরু তেগবাহাদূর হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়া।
রাজধানীর হিংসা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির হিংসা নিয়ে গোটা দেশ চিন্তিত। হিংসা বাড়লে হতাহত এবং ক্ষয়ক্ষতির  পরিমাণও বাড়বে।
উপরাজ্যপাল অনিল বৈজাল জানিয়েছেন, দিল্লিতে শান্তি বজায় রাখার জন্য সবরকম প্রচেষ্টা করা হচ্ছে। পুলিশকে যাবতীয় সাহা্য্য করা হবে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top