নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার এবং ওমর খালিদ সংক্রান্ত দেশদ্রোহী মামলায় দিল্লির সরকারের আত্মপক্ষ সমর্থনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এমন ধরণের বিষয়ে আদালত শুনানি করবে না। মামলার বিষয়বস্তুর উপর ভিত্তি করে আদালত রায়দান করে থাকে।
২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি পাতিয়ালা হাউজ কোর্ট দিল্লি পুলিশের চার্জিশিটকে গুরুত্ব দিতে অস্বীকার করেছিল। শুনানি চলাকালীন পুলিশ আদালতকে জানিয়েছিল যে চার্জশিট সংক্রান্ত জরুরি মঞ্জুরি দিল্লির সরকার দেয়নি। তখন আদালত জানিয়েছিল চার্জশিট পেশের আগে যাবতীয় অনুমতি চাওয়া উচিত ছিল। শুনানি চলাকালীন পুলিশকে তীব্র ভৎসা করেছিল আদালত। এর আগে ২০১৯ সালের ১৪ জানুয়ারি দিল্লি পুলিশ চার্জশিট পেশ করেছিল। প্রায় ১২০০ পাতার এই চার্জশিটে ছাত্রসংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার, ওমর খালিদ এবং অনিবার্ণ ভট্টাচার্যকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। চার্জশিটে ৭ জন অন্য কাশ্মীরি পড়ুয়াদেরও নাম রয়েছে। চার্জশিটে দেশদ্রোহী, বিশ্বাসঘাতকতা, দাঙ্গায় উস্কানি, অবৈধ জমায়েত করা, ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছিল।
উল্লেখ ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি জেএনইউ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কানহাইয়া কুমার, ওমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে এরা তিনজনই জামিনে মুক্ত রয়েছে।


















