News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৮তম আগরতলা বইমেলা : উদ্বোধন ২৬ ফেবয়ারি
Image

৩৮তম আগরতলা বইমেলা : উদ্বোধন ২৬ ফেবয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ আগামী ২৬ ফেবয়ারি হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে ৩৮তম আগরতলা বইমেলা৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ২৬ ফেবয়ারি বিকেল ৫টায় বইমেলার উদ্বোধন করবেন৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক রামপ্রসাদ পাল, বিধায়ক মিমি মজমদার, রাজা রামমোহন রায় লাইবেরী ফাউণ্ডেশনের চেয়ারম্যান কা’ন গুপ্তা৷ নতুন আঙ্গিকে নতুন পরিসরে এবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে৷ ১২ দিনব্যাপী এই বইমেলা চলবে ৮ মার্চ অবধি৷ প্রতিদিন বেলা ২টা থেকে মেলা শুরু হবে৷ চলবে রাত ৯টা পর্যন্ত৷ ছুটির দিনে বেলা ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে৷ বইমেলা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ এই উপলক্ষে আয়োজিত হবে বিভিন্ন বিষয়ে আলোচনাচক্র, কবি সম্মেলন, বসে আঁকো প্রতিযোগিতা৷ বিভিন্ন ক্ষেত্রে বিশিস্ট ব্যক্তিগণ আলোচনাচক্রগুলিতে অংশগ্রহণ করবেন৷ পাঁচদিনের কবি সম্মেলনে সারা রাজ্যের বিভিন্ন ভাষার কবিগণ তাঁদের রচিত কবিতা পাঠ করবেন৷ মেলায় প্রতিদিন আয়োজিত হবে বর্ণাঢ্য সাংস্ক’তিক অনুষ্ঠান৷

অনুষ্ঠানে রাজ্যের তিন সহশ্রাধিক শিল্পী অংশ নেবেন৷ এছাড়াও পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলা দেশের ’পাহাড়ের রঙ’ নামের একটি সাংস্ক’তিক সংস্থার শিল্পীগণও সাংস্ক’তিক অনুষ্ঠানে অংশ নেবেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top