News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করবে আমেরিকা : ট্রাম্প
Image

ভারতের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করবে আমেরিকা : ট্রাম্প

নয়াদিল্লি-আহমেদাবাদ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.):  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে দুই দেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে একটি মেগা-ডিল হলে চলেছে | সোমবার মোতেরায় বিশ্বের সবচয়ে বড় স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারত ও আমেরিকা মিলে উন্নততর ভবিষ্যতের লক্ষ্যে কাজ করবে| একসঙ্গে কাজ করে দু’দেশের বাণিজ্য সম্পর্ক উন্নত হবে বলে আমার আশা| আগামীকাল ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হবে|  

এই চুক্তির আওতায় আমেরিকা ভারতকে অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার এবং অন্যান্য সমর সরঞ্জাম বিক্রয় করবে। এই চুক্তিতে প্রতিরক্ষা চুক্তি সহ অন্যান্য চুক্তি অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হেলিকপ্টার ও মিসাইল সিস্টেমগুলিতে ড্রোন সহ অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। এ উপলক্ষ্যে ট্রাম্প আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকারও করেন।

এদিন গুজরাটের মোতেরা স্টেডিয়ামে উপস্থিত কয়েক লক্ষ লোককে সম্বোধন করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকা ভারতের সত্যিকারের বন্ধু। সমাবেশে ভাষণে ট্রাম্প এও বলেন, এই অসাধারণ আতিথেয়তাকে আমরা সর্বদা মনে রাখব, এই আতিথেয়তা আমি ও মেলানিয়া চিরকালের জন্য মনে রাখব| এই দিন থেকে, ভারত সর্বদা আমাদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করবে|’ ট্রাম্পের কথায়, ‘ভারতকে ভালবাসে আমেরিকা, আমেরিকা ভারতকে সম্মান করে এবং আমেরিকা সর্বদা ভারতীয় জনগণের প্রতি বিশ্বস্ত ও অনুগত বন্ধু থাকবে|’এইরকম দুর্দান্ত স্বাগত জানার জন্য আপনাদের ধন্যবাদ।

উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দুই দিনের ভারত সফরে রয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি হওয়ার পর ট্রাম্প প্রথমবারের মত ভারত সফর করছেন। যাত্রার প্রথম পর্বে তিনি আহমেদাবাদে ‘নমস্তে ট্রাম্প’ প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। মঙ্গলবার দিল্লিতে বাণিজ্য ও প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক চুক্তি সারার কথা মার্কিন প্রেসিডেন্টের।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top