News Flash

  • Home
  • Uncategorized
  • জিএমপি’র নতুন কমিটি গঠিত সভাপতি জীতেন্দ্র, সম্পাদক রাখা
Image

জিএমপি’র নতুন কমিটি গঠিত সভাপতি জীতেন্দ্র, সম্পাদক রাখা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ তথা জিএমপির নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে৷ নতুন কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে জীতেন্দ্র চৌধুরী৷ এবং সম্পাদক পদে পুণরায় নির্বাচিত হয়েছে এডিসির মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷
রবিবার এক সাংবাদিক সম্মেলনে রাধাচরণ দেববর্মা জানান, নতুন কমিটি গঠিত হয়েছে ১৩৭ জনের৷ তাছাড়া ২৫জনকে নিয়ে কর্মপরিষদ গঠিত হয়েছে৷

রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে এই কমিটি গঠিত হয়েছে৷ সম্মেলনে ১৪টি প্রস্তাব রাখা হয়েছিল৷ এই প্রস্তাবগুলি নিয়ে আলোচনা হয়েছে৷ প্রস্তাবের মধ্যে ছিল রাজ্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি৷ সেইসাথে আন্তর্জাতিক স্তরেরও বেশ কিছু বিষয় এই প্রস্তাবে ছিল৷ মূলত এবারের সম্মেলনে আলোচনা হয়েছে রাজ্যের জাতি উপজাতির মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার৷ বিভেদকামী শক্তিকে প্রতিহত করা এবং নতুন প্রজন্মকে গণমুক্তি পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অনুপ্রাণিত করা৷ তাছাড়া নতুন করে সদস্যপদ সংগ্রহ করা৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখনে সংগঠন সভাপতি জীতেন্দ্র চৌধুরীও৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top