News Flash

  • Home
  • Uncategorized
  • গায়ক মিকা সিংয়ের ম্যানেজারের রহস্য-মৃত্যু, মামলা রুজু পুলিশের
Image

গায়ক মিকা সিংয়ের ম্যানেজারের রহস্য-মৃত্যু, মামলা রুজু পুলিশের

মুম্বই, ২২ ফেব্রুয়ারি (হি.স.): মিকা সিং মানেই বিতর্ক| চুমু খাওয়া থেকে শুরু করে চিকিত্সককে চড় মারা অথবা বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা| বারবার নানা বিতর্কে জড়িয়েছেন গায়ক মিকা সিং| এবার তিনি বিতর্ক না জ়ডালেও, সংবাদের শিরোনামে উঠে এসেছেন আরও একটি কারণে| রহস্যজনক-মৃত্যু হল মিকা সিংয়ের মহিলা ম্যানেজার বছর ৩০-এর সৌম্যা জোহেব খানের| গত ৩ ফেব্রুয়ারি পশ্চিম মুম্বইয়ের আন্ধেরিতে মিকা সিংয়ের স্টুডিও থেকে মহিলা ম্যানেজারের দেহ উদ্ধার করেছে পুলিশ| মামলা রুজু করে রহস্যজনক এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়ে তিনি সম্ভবত আত্মঘাতী হয়েছেন|

ভেরসোভা থানার পুলিশ ইন্সপেক্টর পি ভোসলে জানিয়েছেন, গত ৩ ফেব্রুয়ারি আন্ধেরির এসভিপি নগর এলাকার এমএইচএডিএ কলোনির ১৯ নম্বর বাংলোয়, মিকা সিংয়ের স্টুডিওর এক-তলার লিভিং রুম থেকে মহিলা ম্যানেজারের দেহ উদ্ধার করা হয়েছে| সূত্রের খবর, মানসিক অবসাদে ভুগছিলেন মিকা সিংয়ের মহিলা ম্যানেজার সৌম্যা জোহেব খান| সম্ভবত ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি| শনিবার মামলা রুজু করে মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top