News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাইকোর্টের নয়া বিচারপতি হচ্ছেন সত্যগোপাল চট্টোপাধ্যায়
Image

ত্রিপুরা হাইকোর্টের নয়া বিচারপতি হচ্ছেন সত্যগোপাল চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা হাইকোর্টের নয়া বিচারপতি হিসেবে নিয়োজিত হচ্ছেন সত্যগোপাল চট্টোপাধ্যায়৷ সুপ্রিমকোর্টের কলেজিয়াম ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে তাঁর নামের প্রস্তাবে অনুমোদন দিয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টে বর্তমানে প্রধান বিচারপতি-সহ মোট তিনজন বিচারপতি রয়েছেন৷ সত্যগোপাল চট্টোপাধ্যায়ের নিযুক্তিতে ত্রিপুরা হাইকোর্টে বিচারপতির সংখ্যা দাঁড়াবে চার৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি, বিচারপতি শুভাশিস তলাপাত্র এবং বিচারপতি অরিন্দম লোধ বর্তমানে উচ্চ আদালতের যাবতীয় মামলার নিষ্পত্তি করছেন৷


ত্রিপুরায় হাইকোর্ট স্থাপনের পর থেকে কখনও চারজন বিচারপতি ছিলেন না৷ এই প্রথম ত্রিপুরা হাইকোর্ট চারজন বিচারপতি পাচ্ছে৷ সত্যগোপাল চট্টোপাধ্যায় বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব সামলাচ্ছেন৷ সুপ্রিম কোর্ট তাঁর নামের প্রস্তাবে অনুমোদন দেওয়ায় এখন শুধুই সময়ের অপেক্ষা৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top