News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্য পর্যটনে উন্নতি, আগরতলা আইসিপি-তে ট্যুরিস্ট কাউন্টারের সূচনা করে দাবি বিভাগীয় মন্ত্রীর
Image

লক্ষ্য পর্যটনে উন্নতি, আগরতলা আইসিপি-তে ট্যুরিস্ট কাউন্টারের সূচনা করে দাবি বিভাগীয় মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ পর্যকদের সুবিধার্থে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ট্যুরিস্ট কাউন্টার খুলেছে ত্রিপুরা সরকার৷ বৃহস্পতিবার পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় আইসিপি-তে এই কাউন্টারের শুভ সূচনা করেন৷ তিনি বলেন, বাংলাদেশের সাথে ত্রিপুরার হৃদয়ের সম্পর্ক৷ ওপার বাংলা থেকে বহু পর্যটক ত্রিপুরায় আসেন৷ তাঁদের কাছে ত্রিপুরাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগরতলা আইসিপি-তে ট্যুরিস্ট কাউন্টার খোলা হয়েছে৷ এতে পর্যকরা উপকৃত হবেন, দাবি করেন তিনি৷


এ-বিষয়ে আগরতলা ল্যান্ড পোর্টের ম্যানেজার দেবাশিস নন্দী বলেন, আগরতলা আইসিপি দিয়ে প্রচুর মানুষ বাংলাদেশে যাতায়াত করেন৷ তাঁদের সবর্োচ্চ সুযোগ সুবিধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে থাকি আমরা৷ সেক্ষেত্রে আমাদের দেশে ঢোকার পর বিভিন্ন তথ্য জানতে চান অনেকেই৷ এই ট্যুরিস্ট কাউন্টার তাঁদের সহায়তা করতে পারবে বলে আমরা আশাবাদী৷ তিনি বলেন, এমন একটি কাউন্টার পুরোদমে চালু করার জন্য বহুদিন ধরে রাজ্য সরকারের কাছে তদ্বির করেছে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া৷ অবশ্য রাজ্য সরকারও এমন একটি কাউন্টার আইসিপি-তে খুলতে চাইছিল৷ তাই পর্যটন দফতরকে আইসিপি-তে বিনামূল্যে জায়গা দেওয়া হয়েছে৷ দেবাশিসবাবু বলেন, ট্যুরিস্ট কাউন্টার আইসিপি-তে আগেও ছিল৷ কিন্তু মানুষের সহায়তায় এতদিন পাওয়া যায়নি৷ কিন্তু, এখন অনেক বড় আকারের কাউন্টার খুলেছে পর্যটন দফতর৷ এখানে সমস্ত তথ্য সহজে পাওয়া যাবে৷


তিনি বলেন, আইসিপি-তে এসে অনেকেই ভারতের বিভিন্ন স্থানে ঘুরতে যেতে চান৷ তাছাড়া, অনেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্র পরিদর্শন করতে চান৷ ওই কাউন্টারে সে সমস্ত তথ্য এখন পর্যকরা পেয়ে যাবেন৷ শুধু ত্রিপুরার নয়, গোটা ভারতের বিভিন্ন স্থানের তথ্য মিলবে এই কাউন্টারে৷ সাথে তিনি যোগ করেন, কিছুদিনের মধ্যে এই কাউন্টারেই বুকিং সুবিধা উপলব্ধ হবে৷ এতে পর্যকরা আইসিপি-তে দাঁড়িয়ে যে কোনও পর্যটনস্থলে যেতে পারবেন৷ সেখানে রুম বুকিং থেকে শুরু করে গাড়ি ভাড়া সমস্ত কিছু একই জায়গায় পেয়ে যাবেন৷


পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, ত্রিপুরাকে পর্যটনে উন্নত করার দাবি দীর্ঘদিনের৷ কারণ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তর-পূর্বাঞ্চলের এই ছোট্ট রাজ্য৷ তাঁর কথায়, বাংলাদেশ থেকে অনেক পর্যটক ত্রিপুরায় এসে খুঁজতে থাকেন কোথায় যাবেন, কীভাবে যেতে পারবেন ইত্যাদি৷ তাঁদের ওই সব সমস্যার এখন স্থায়ী সমাধান হয়েছে৷ তাঁর দাবি, আগরতলা আইসিপি-তে ট্যুরিস্ট কাউন্টার পর্যটকদের দারুণভাবে সহযোগিতা করবে৷ তিনি বলেন, বাংলাদেশের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক৷ তাই আমরা চাইছি পর্যটকদের কোনও অসুবিধা না হোক৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top