News Flash

  • Home
  • Uncategorized
  • হুনার হাটে নিজের তৈরি গয়না তুলে ধরতে পেরে খুশি মহসীন
Image

হুনার হাটে নিজের তৈরি গয়না তুলে ধরতে পেরে খুশি মহসীন

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): নাগপুরের অলিগলি থেকে রাজধানী দিল্লিতে নিজের শিল্পকর্ম তুলে ধরতে পেরে খুশি মহম্মদ মহসীন। পেশায় স্বর্ণকার মহম্মদ মহসীনের পৈত্রিক ব্যবসা হচ্ছে গয়নার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই তিনি এখন ফ্যান্সি জুয়েলারির ব্যবসা করছেন। নাগপুরে নিজের পণ্য বিপণন করলেও তা গোটা দেশের সামনে তুলে ধরার সুযোগ হয়নি। দিল্লির ইন্ডিয়া গেটে আয়োজিত হুনার হাট মেলার মাধ্যমে তিনি সেই সুযোগ পেয়ে খুবই খুশি। এই মেলায় গোটা ভারত থেকে মানুষ এসেছে। মহসীনের ফ্যান্সি জুয়েলারি কদর সবাই করছে। হুনার হাটকে হস্তশিল্পীদের জন্য সব থেকে বড় মঞ্চ বলে অভিহিত করেছেন তিনি। পাশাপাশি এই মেলায় আসার ফলে তার ব্যবসা ও পণ্যের পরিচিতি তৈরি হয়েছে বলে মনে করেন নাগপুরের এই বাসিন্দা। 


সিএএ বিরোধী শাহিনবাগ আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, কয়েক জন লোকের বিরোধিতা  দেশের প্রগতিকে আটকাতে পারবে না। সরকার যাই করেন তা দেশের লোকের ভালর জন্য করে থাকেন। প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাল জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ করা যেতে পারে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে হুনার হাট হস্তশিল্প মেলা। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top